বুধবার ১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
Advertise with us

কুলাউড়ায় পৌর মেয়র ও প্রেসক্লাবের সাবেক সভাপতিকে সংবর্ধনা প্রদান

  |   বৃহস্পতিবার, ২৭ মে ২০২১   |   প্রিন্ট   |   ৩৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় পৌর মেয়র ও প্রেসক্লাবের সাবেক সভাপতিকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক:: সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ মেয়র নির্বাচিত হওয়ায় এবং সাপ্তাহিক মানব ঠিকানার প্রাক্তন বার্তা সম্পাদক কয়ছর রশীদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

গত মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় কুলাউড়ার ডিলাইট স্টেক হাউজের পার্টি হলে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন এর সঞ্চালণায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক শাকির আহমদ।

পরে সংবর্ধিত অতিথিরা গতানুগতিক আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে খোশগল্পে মেতে উঁঠেন। উন্মুক্ত আড্ডায় অতীতের অনেক সুন্দর স্মৃতিময় ঘটনাপ্রবাহকে স্মরণ করে গল্প জুড়ে দেন অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, সাবেক সভাপতি মো. মানজুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় দেবনাথ, নির্বাহি সদস্য শহীদুল ইসলাম তনয়, কল্যাণ প্রসূন চম্পু, বিশ্বজিৎ দাস, মিন্টু দেশোয়ারা, অনলাইন গণমাধ্যম ২৪টুডে নিউজের সম্পাদক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, সমিতির আলাউদ্দিন কবির, সহ-সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, একে এম জাবের, সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, দপ্তর সম্পাদক সুমন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমএ কাইয়ুম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আহমদ ইমন, সাধারণ সদস্য হাবিবুর রহমান সুজন, আশরাফুল ইসলাম জুয়েল।

এছাড়াও উপস্থিত ছিলেন সংলাপ এর স্টাফ রিপোর্টার তৌসিফ চৌধুরী ও আকাশ আহমদ।

অনুষ্ঠানের শুরুতে দুই অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন সাংবাদিক সমিতির নেতৃবৃন্দরা। একই সময় কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের জন্মদিন কেক কেটে উদযাপন করেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দরা। সংবর্ধিত অতিথিরা কুলাউড়ার গণমাধ্যমকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস