বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক   |   বুধবার, ২১ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে সাদী আহমদ নামে ২ বছরের এক শিশু মারা গেছে। সে উপজেলার কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

বুধবার (২১ আগস্ট) বিকাল ৩টা ৪০মিনিটের দিকে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছেন। এর ২ বছর আগে নানাবাড়ি গিয়ে পুকুরে ডুবে মারা যায় আলাউদ্দিনের ৭ বছরের ছেলে আবু সুফিয়ান।  দুই সন্তানকে হারিয়ে বাকরূদ্ধ তাদের পরিবার।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ির ওঠানে খেলা করার এক পর্যায়ে হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখোজির এক পর্যায়ে ঘরের বাম পাশের পুকুরে তাকে ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিবারের অনুরোধে লাশটি দাফন করে স্বজনরা।

কুলাউড়া থানার এসআই কানাই লাল চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বজনদের অনুরোধে লাশটি দাফন করার অনুমতি দেয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস