
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া | সোমবার, ০১ জুন ২০২০ | প্রিন্ট | ৫৪২ বার পঠিত | পড়ুন মিনিটে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নতুন করে ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তাসহ আরো তিন জন পুরুষ নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।
রবিবার (৩১ মে) রাতে তাঁদের করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌছায় বলে নিশ্চিত করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূরুল হক।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৭ ও ২৮ মে তারা তিনজন করোনা উপসর্গ নিয়ে কুলাউড়া উপজেলা হাসপাতালে আসলে তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে করোনা পরীক্ষার পর আজ রবিবার (৩১ মে) রাতে তাঁদের রিপোর্ট পজিটিভ আসে।
তাঁদের বাড়ি উপজেলার বরমচাল, টিলাগাওয়ের বিজলী ও অন্যজনের কাদিপুরের মনসুর এলাকায়। তাঁদের মধ্যে একজনের বয়স (৬৪), অন্যজনের (৩৯) ও আরেকজনের (৩০)।
এরিপোর্ট প্রকাশের আগ পর্যন্ত করোনা শনাক্ত তিনজনের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছিল।



এ বিভাগের আরও খবর
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |