সোমবার ২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত ভূমধ্যসগরে নিখোঁজ সন্তানদের অপেক্ষায় মা-বাবা অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ইতিহাসগড়া টেস্ট জয় প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ঢাকার দুই শর্ত কুলাউড়ায় গ্রেপ্তার হওয়া জান্নাতুল ফেরদৌস বড়লেখায়ও ছাত্রলীগের মিছিলে অংশ নেন
Advertise with us

কুলাউড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন

নিউজ ডেস্ক   |   শনিবার, ০২ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৭৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন

কুলাউড়া উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে শনিবার (২ নভেম্বর) জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন,র‌্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে জাঁকজমকপুর্নভাবে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও সমবায় পরিদর্শক জালাল উদ্দিনের সঞ্চালনায়  উপজেলা পরিষদ সভাকক্ষে ‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার শাহাদাতুল হক।

অনুষ্টানে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি এডভোকেট এটিএম মান্নান, কেন্দ্রিয় সমিতির সভাপতি মইনুল ইসলাম শামিম ও সাধারণ সম্পাদক ছয়ফুর রহমান ছয়ফুল,বিআরডিবি চেয়ারম্যান ফজলুল হক ফজলু, সমবায়ী এম. আতিকুর রহমান আখই, এম এ মালিক, মাসুক মিয়া, মাহবুব করিম মিন্টু, আব্দুল মুহিত সেলিম প্রমুখ।

অনুষ্টানে কেন্দ্রীয় পর্যায়ে সর্বোচ্চ অডিট ফি এবং সিডিএফ প্রদানকারী সমিতি হিসাবে মৌলভীবাজার জেলা কেন্দ্রিয় বহুমুখী সমবায় সমিতিকে এবং প্রাথমিক পর্যায়ে ব্রাহ্মনবাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান একেএম শফি আহমদ সলামান। কেন্দ্রীয় সমিতির পক্ষ থেকে ক্রেস্ট গ্রহন করেন কেন্দ্রিয় সমিতির সভাপতি মইনুল ইসলাম শামীম,সম্পাদক ছয়ফুর রহমান ছয়ফুল এবং প্রাথমিক সমিতির পক্ষ থেকে ক্রেস্ট গ্রহন করেন ব্রাহ্মনবাজার সমিতির সম্পাদক আপ্তাব মিয়া। সভাশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস