সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ | ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

কুলাউড়ায় কমিউনিস্ট পার্টির সমাবেশ

কুলাউড়া প্র‌তি‌নি‌ধি   |   মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৮৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় কমিউনিস্ট পার্টির সমাবেশ

কৃষক শ্রমিক মেহনতি জনগনের অধিকার প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা ও সমাবেশ আয়োজন করে‌ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুলাউড়া উপজেলা শাখা। সোমবার বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে পদযাত্রা শে‌ষে সমাবেশ অনু‌ষ্ঠিত হয়।

সিপিবি উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রতাব সিংএর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব কবির মিন্টুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড এডভোকেট নিলিমেষ ঘোষ বলু, সাবেক জেলা সিপিবির সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমান, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, সদস্য সুমন মিত্র, আব্দুল বাছিত শাহিন, আব্দুল মালিক, উপজেলা ছাত্র ইউনিয়ন সভাপতি ফজলুল হক প্রমুখ।

পেয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং ক্ষমতাসীন দলের অংগসংগঠনসমূহের নেতাকর্মীদের প্রত্যক্ষ যোগসাজশে ক্যাসিনো বাণিজ্য সহ সর্বস্থরের অবাদ দুর্নীতি লুটপাটের প্রতিবাদে সিপিবি যখন সারা দেশব্যাপী শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি চালিয়ে যাচ্ছে, তখনি সরকারের পেটুয়া বাহিনী সহ ক্ষমতাসীনদের সন্ত্রাসীরা বর্ষিয়ান নেতাদের উপর হামলা করতেও দ্বিধাবোধ করছে না।

দেশের পরিস্থিতির উপর নিয়ন্ত্রণহীন সরকারের টলটলায়মান অবস্থার বহিঃপ্রকাশ হচ্ছে এই হামলা, কিন্তু ওরা জানে না সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে, হামলা করে কমিউনিস্টদের আন্দোলন সংগ্রাম দমন করা যায় না। বক্তারা কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন জনগনকে সাথে নিয়ে কমিউনিস্ট পার্টি দেশব্যাপী তীব্র গনআন্দোলন গড়ে তুলবে হুশিয়ারি উচ্চারণ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস