বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

কুলাউড়ায় এড. জসিম উদ্দিন আহমদকে সংবর্ধনা দিলো নব বাংলা ক্লাব

নিজম্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ ডিসেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ১২১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় এড. জসিম উদ্দিন আহমদকে সংবর্ধনা দিলো নব বাংলা ক্লাব

কুলাউড়ার সামাজিক সংগঠন নব বাংলা ক্লাবের প্রধান উপদেষ্টা ও জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দানশীল ব্যক্তিত্ব এড. জসিম উদ্দিন আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত শনিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে নব বাংলা ক্লাবের সভাপতি সজিব হাসানের সভাপতিত্বে ও সম্পাদক মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন আহমদ।

প্রধান অতিথির বক্তৃতায় বলেন,  তরুণ প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি নৈতিক গুণ অর্জন করে আদর্শ নাগরিক হতে হবে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন নব বাংলা ক্লাব কুলাউড়ায় প্রতিষ্ঠা থেকে খেলাধুলা পাশাপাশি সমাজের সুন্দর ও মহতি কাজ করছে, আশাকরি এই ক্লাবের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব বাংলা ক্লাবের উপদেষ্টা ও সাংবাদিক এইচ ডি রুবেল, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ ইমন, মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার সহ-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ অহিদ, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মুর্শেদ আলম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠক হেলাল আহমদ, নব বাংলা ক্লাবের সহ সভাপতি তাপস পাল, সহ সভাপতি উজ্জল মেহেদি, সাধারণ সহ সাংগঠনিক সম্পাদক অনিক ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক,শাহান মিয়া, অর্থ সম্পাদক মামুন আহমেদ সদস্য আফসান আহমেদ,শাহান উদ্দিন,সামাদ আহমেদ,হ্নদয় আহমেদ, রানা মিয়া প্রমুখ।

উল্লেখ্য সভা শেষে সংগঠনের উপদেষ্টা ও জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন আহমদ এবং সাংবাদিক এইচ ডি রুবেল কে সম্মাননা স্মারক তুলে দেন নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস