বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়ায় উদীচীর সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  |   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৩৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় উদীচীর সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ::  কুলাউড়ায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত পৌর শহরের মাগুরা’ রুদ্রবীণা সংগীত বিদ্যালয়ে প্রশিক্ষণটি পরিচালিত হয়।

সকাল সাড়ে ১০ টায় জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে দিনব্যাপী এ কর্মশালার শুরু হয়। উদীচী কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সাংগঠনিক সম্পাদক কঙ্কন নাগ, প্রচার সম্পাদক আরিফ নুর এবং মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী। এছাড়াও বক্তব্য রাখেন উদীচীর কুলাউড়া শাখার সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান, বর্তমান সহসভাপতি অমলেন্দু চক্রবর্তী বিপুল। এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন উদীচী কুলাউড়া শাখার সাবেক সহ সভাপতি আব্দুল লতিফ, বর্তমান সহ সভাপতি সৈয়দা শাহ লতিফা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু দাস, যুগ্ম সাধারণ সম্পাদক অনিরুদ্ধ রায় চন্দন, সাংগঠনিক সম্পাদক জেবুল আহমদ সেবুল, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ ঘোষ, নির্বাহী সদস্য শিক্ষক সুরমান আলী, এইচ ডি রুবেল, শাকির আহমদ, প্রভাষক আব্দুল খালিক-সহ প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় কুলাউড়া উপজেলার উদীচীর ৭০ জন কর্মী-সংগঠক অংশগ্রহণ করেন।
কর্মশালা সমন্বয়কারী নির্মাল্য মিত্র সুমন বলেন, ‘প্রশিক্ষকেরা অংশগ্রহণকারীদের একাধিক সেশনে সংস্কৃতির রূপান্তর, দেশিয়-আর্ন্তজাতিক ক্ষেত্রে সংস্কৃৃতির সঙ্কট ও সাংস্কৃতিক কর্মীদের করণীয় এবং সংগঠনের গঠনতান্ত্রিক শৃঙ্খলা ও উদীচী কর্মীদের দায়-দায়িত্ব ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস