বুধবার ২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

কুলাউড়ায় আওয়ামীলীগের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

স্টাফ রিপোর্টার   |   সোমবার, ২৭ মে ২০১৯   |   প্রিন্ট   |   ৮৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় আওয়ামীলীগের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

পবিত্র রমজান উপলক্ষে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ মে) পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার পূর্বক আলোচনা সভায় কুলাউড়া উপজেলা আওয়ামলীগের সভাপতি, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি এম এম শাহিন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী শাহজান, উপজেলা আওয়ামীলীগের যুব বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সচিব মিকাইল সিপার, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেটের সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিলেটের আহ্বায়ক অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামাল হাসান, উপজেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফজলু, জয়চন্ডি ইউপি সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, দপ্তর সম্পাদক সিএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী খোরশেদ আলী, আওয়ামীলীগ নেতা ও ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন, যুবলীগের সাবেক সভাপতি বদর উদ্দিন বদর, যুবলীগের সভাপতি আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, পৌর যুবলীগের আহ্বায়ক শাহিন আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সায়হাম রুমেল, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনিসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কুলাউড়া রেলওয়ে জামে মসজিদের খতিব আবু আইয়ুব আনছারী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস