শনিবার ২৯ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজনের অংশ হিসেবে বার্ষিক মিলাদ মাহফিল এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৮ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো. এরশাদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবনিয়া হাসিমপুর নিজামীয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. আহসান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী হাজী তাহির আলী, প্রবাসী আব্দুল হান্নান, হাফিজ জুবেল আহমেদ, মো. আমজাদ হোসাইন, মাওলানা নজরুল ইসলাম জুলহাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক আফিয়া বেগম, নূর ইসলাম, শফিকুল ইসলাম, ফণীভূষণ চন্দ, সঞ্জয় দেবনাথ, নীলিমা রানী বৈদ্য, মীরা শর্মা, জয়রাজ উল্ল্যা প্রমুখ। প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে আয়োজিত দোয়া মাহফিলে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে হামদ, নাত, ক্বেরাত, গজল ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

অন্যদিকে, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সহকারী শিক্ষক শফিকুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী এবং শিক্ষকদের পক্ষ থেকে সিনিয়র শিক্ষক এরশাদ হোসাইন। উপস্থিত ছিলেন শিক্ষক সঞ্জয় দেবনাথ, শফিকুল ইসলাম জুয়েল, নূর ইসলাম, নীলিমা রানী বৈদ্য, জয়রাজ উল্ল্যা, শিমুল মিয়া, মীরা শর্মা, কম্পিউটার ল্যাব অপারেটর আবুল কাশেম, অফিস সহায়ক নজরুল ইসলাম, নিরাপত্তাকর্মী অজয় মালাকার, পরিচ্ছন্নতাকর্মী সাজু বিশ্বাস ও আয়া সুস্মিতা গোয়ালা।

ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, মোরগের লড়াই, বর্শা নিক্ষেপ, দীর্ঘ লাফ, চেয়ার সিটিং, রশি লাফ ও ফুটবলসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের পাশাপাশি বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা আফিয়া বেগম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস