বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

কুলাউড়ার কালিটি চা বাগানে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার (আজ) সকাল ১০টায় এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। এ সময় চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে বাগানে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালিটি চা বাগান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাগান পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অনিমা অলমিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষদাস অলমিক।

সমাবেশে বক্তব্য দেন চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এম শুভ, কুলাউড়া উপজেলা কমিটির আহ্বায়ক বিশ্বজিৎ দাস, কালিটি চা বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি রামু রায়, রাঙ্গীছড়া চা বাগানের সজল বড়কুর্মী, কালিটি চা বাগানের শ্রমিক গোপাল দাস, শ্রমিক নেতা দয়াল অলমিক, কার্তিক নাইডু প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চা-শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিল, চা-জনগোষ্ঠীর ভূমির মালিকানা নিশ্চিতকরণ এবং চা-শ্রমিক সিবিএ নির্বাচন দেওয়াসহ চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন শ্রমিক নেতারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি সারা বাগান প্রদক্ষিণ করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস