মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত
Advertise with us

কুলাউড়ায় এতিম ও দুঃস্থদের নিয়ে কালের কণ্ঠ শুভসংঘের ইফতার

নিজস্ব প্রতিনিধি   |   মঙ্গলবার, ২১ মে ২০১৯   |   প্রিন্ট   |   ১০৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় এতিম ও দুঃস্থদের নিয়ে কালের কণ্ঠ শুভসংঘের ইফতার

মৌলভীবাজারের কুলাউড়ায় কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে এতিম ও দুঃস্থদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২১ মে) মঙ্গলবার সন্ধ্যায় কুলাউড়া জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ মাদরাসা ও এতিমখানায় প্রায় শতাধিক এতিম ও দুঃস্থ শিশুদের নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের অংশ নেন শুভসংঘের বন্ধুরা।

দোয়া পরিচালনা করেন কুলাউড়ার ঐতিহ্যবাহী ইসলামী প্রতিষ্টান জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ মাদরাসা ও এতিমখানার মুহতামিম এবং কুলাউড়া উত্তর বাজার জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা মাহমুদুর রহমান ইমরান। কালের কণ্ঠ শুভসংঘ কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি উপাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অংশ নেন মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, বিশিষ্ট সংগঠক ও কথাসাহিত্যিক শহীদুল ইসলাম তনয়, সাংবাদিক শরীফ আহমদ, কালের কণ্ঠ’র কুলাউড়া প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্ঠা মাহফুজ শাকিল, জেলা শুভসংঘের সাধারণ সম্পাদক মোঃ তাকবীর হোসাইন, জেলা দূর্নীতি মুক্তকরণ যুব ফোরামের সাধারণ সম্পাদক এম এ সামাদ, কুলাউড়া শুভসংঘের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মহি উদ্দিন রিপন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান সুজন, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ আব্দুল হামিদ মাহফুজ, সদস্য ইমরানুল ইসলাম রানা, মোঃ সালাউদ্দিন, সমাজসেবক মোঃ আব্দুল হামিদসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস