বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কামরানের শারীরিক অবস্থা ‘উন্নতির দিকে’

নিউজ ডেস্ক ::   |   মঙ্গলবার, ০৯ জুন ২০২০   |   প্রিন্ট   |   ৪৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কামরানের শারীরিক অবস্থা ‘উন্নতির দিকে’

করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানা গেছে।

এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ও কামরান পরিবারের ঘনিষ্টজন মেহেদী কাবুল। তিনি জানান, সিএমএইচ-এ কামরানকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন। সোমবার তাকে প্রথম প্লাজমা দেয়া হয়েছে। এরপর থেকে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। মঙ্গলবার সকালে তিনি হাসপাতাল থেকে দেয়া খাবারও খেয়েছেন।

তিনি আরো জানান, বদরউদ্দিন আহমদ কামরানের অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় আজ দ্বিতীয় প্লাজমা দেয়ার কথা থাকলেও চিকিৎসকরা কিছুটা সময় নিয়েছেন।

তার সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন বদর উদ্দিন আহমদ কামরান। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে শনিবার তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে বিমানবাহীনির এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস