বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

কলেজের নির্মাণাধীন গেট ধসে চারজন নিহত

নিউজ ডেস্ক   |   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৫৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কলেজের নির্মাণাধীন গেট ধসে চারজন নিহত

সিরাজগঞ্জের তাড়াশে গুল্টা বাজার শহীদ এম মনছুর আলী কলেজের নির্মাণাধীন গেট ধসে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার গুল্টা ইউনিয়নের গুল্টা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের মৃত জাহের উল্লাহর ছেলে তোজাম (৬৫), বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামের মৃত সুলতান ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (২৬), নাটোরের সিংড়া উপজেলার শুকাস ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে আসিফ (১৪) ও শাহজাদপুর উপজেলা বাসিন্দা গরুর ব্যাপারী খাদেম আলী (৫০)। আহত দুইজন তালম ইউনিয়নের তালম গ্রামের শাহিনুরের ছেলে বাবু (২৩) ও লাউসন গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম (৩১)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার কলেজ মাঠে গরু ছাগলের হাট বসে। দুর্ঘটনার শিকার ওই চারজন হাটে ঘোরাফেরা করছিলেন। এমন সময় কলেজের নির্মাণাধীন গেট ধসে তাদের মাথার ওপর পড়লে তারা গুরুতর আহত হয়। পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফফাত জাহান বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস