বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

করোনা আতঙ্কে নিত্যপণ্য কেনার ধুম!

  |   শনিবার, ০৩ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৩৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

করোনা আতঙ্কে নিত্যপণ্য কেনার ধুম!

নিজস্ব প্রতিবেদক :: লকডাউন ঘোষণার পরপরই সিলেটে নিত্যপণ্য কেনার ধুম পড়েছে। হাট-বাজার-দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য ‘লকডাউন’ শুরু হবে- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এ বক্তব্যের পরই সিলেটে এমন দৃশ্যের অবতারণা হয়।

বিভিন্ন সূত্রে জানা যায়, লকডাউনের খবরে নগরীসহ সিলেটের বিভিন্ন বাজারে আতঙ্কের কেনাকাটা বা প্যানিক বায়িং শুরু হয়। মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে ভিড় করেন। কেউ কেউ একসঙ্গে বাড়তি পরিমাণ পণ্য কিনে ঘরে নিয়ে যান।

কয়েকজন দোকানদারের সঙ্গে কথা বলে জানা গেছে, লকডাউনের আভাস পাওয়ার পরই অনেক মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মজুদ শুরু করেছেন। শনিবার (৩ এপ্রিল) দুপুরের পর নগরীর শপিংমলগুলোতেও নারী-পুরুষের প্রচন্ড ভিড় লক্ষ্য করা গেছে।

জানা গেছে, লকডাউনের খবরে টুকটাক ঈদের কেনাকাটাও সেরে ফেলেছেন কেউ কেউ।

শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সিলেটের অন্যতম বড় বাজার কালিঘাটে ক্রেতাদের বাড়তি ভিড় দেখা যায়। বেশিরভাগ মানুষ সংসারের জন্য প্রয়োজনীয় পণ্য- চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলু কিনে নিয়ে যান।

এছাড়াও লকডাউনের খবরে নগরী ও শহরতলির মুদি দোকানগুলোতে ভিড় করেন ক্রেতারা। শনিবার বিকেল ৩টার দিকে নগরীর মদিনা মার্কেটস্থ কাচাবাজার এলাকায় গিয়ে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। কেউ কেউ সাতদিন কিংবা পনের দিনের জন্য পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে যেতে দেখা গেছে।

এদিকে, হঠাৎ বাজারে ক্রেতার চাপ বেড়ে যাওয়াতে চাল, ডালসহ বিভিন্ন ধরনের নিত্য পণ্যে কেজিপ্রতি ২-৩ টাকা করে বেশি নেয়ার অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার সকালে প্রথম ‘লকডাউনের’ খবর জানান। এরপর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দুপুর সাড়ে ১২টার দিকে ‘লকডাউনের’ সিদ্ধান্তের কথা জানান। এ দুই খবরের পরে জোহরের পর থেকে সিলেটের বাজারে ভিড় বাড়তে শুরু করে ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস