মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

করোনা আক্রান্ত শামসুদ্দিন হাসপাতালে নার্সের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট   |   সোমবার, ০৬ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   ৬৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

করোনা আক্রান্ত শামসুদ্দিন হাসপাতালে নার্সের মৃত্যু

সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা ইউনিটে কর্মরত সিনিয়র স্টাফ নার্স (নার্সিং কর্মকর্তা) নাসিমা পারভীন মারা গেছেন।

করোনায় আক্রান্ত হয়ে শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।

তিনি জানান, করোনা রোগীদের সেবা দিতে গিয়ে সিনিয়র স্টাফ নার্স নাসিমা পারভীন করোনায় আক্রান্ত হন। গত ২ জুলাই তিনি শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন এবং ৩ জুলাই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে নার্সিং কর্মকর্তা নাসিমা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস