বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

ওসমানীনগরে বুড়িগঙ্গার পেটে চলে যাচ্ছে সড়ক!

  |   শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওসমানীনগরে বুড়িগঙ্গার পেটে চলে যাচ্ছে সড়ক!

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের তিলাপাড়ায় আধা কিলোমিটার সড়ক ধীরে ধীরে বুড়িগঙ্গার পেটে চলে যাচ্ছে।সড়কের অর্ধেক অংশ এখন বুড়িগঙ্গার পেটে।যেটুকু সড়ক বাকি আছে তাও ভাঙাচোরা ও খানাখন্দে ভরা।সড়কটি সংস্কার না হওয়ায় সীমাহীন দুর্ভোগ-ভোগান্তিতে পড়েছেন তিন গ্রামের হাজার হাজার মানুষ।সন্ধ্যা হলেই নেমে আসে অন্ধকার।অন্ধকারে প্রাইভেট কার,মোটরসাইকেল,মাইক্রোবাস,সিএনজি,রিকশাসহ প্রায় সব ধরনের যানবাহন মারাত্মক ঝুঁকি নিয়ে সড়কটিতে চলাচল করছে।এতে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

দীর্ঘদিন ধরে এমন বেহাল অবস্থায় পড়ে আছে সড়কটি যেন দেখার কেউ নেই ! সড়কটিতে রয়েছে বেশ পুরনো উঁচু একটি ব্রিজ।ব্রিজের একপাশে ছড়া এবং অন্য পাশে গঙ্গা খাল থাকায় সড়কটি দিন দিন ভেঙে নদীতে চলে যাচ্ছে।আধা কিলোমিটারের মতো পাকা রাস্তার পিচ ওঠে খানাখন্দ আর বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।দিনের বেলা সাবধানে যানবাহন চলাচল করলেও সন্ধ্যার পর আলো স্বল্পতার কারনে চলাচলে ঝুঁকি বাড়ে।কখন যেন বড় রকমের দুর্ঘটনা ঘটে যায় এমন ভয় কাজ করছে জনমনে।প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল,কলেজ,মাদ্রাসার অসংখ্য শিক্ষক-শিক্ষার্থীরা চলাচল করেন।সবচেয়ে বেশি অসুবিধায় পড়তে হয় এই এলাকার অসুস্থ মানুষদের।তাই জরুরী ভিত্তিতে সড়কটি নদী গর্ভে বিলীন হওয়ার আগেই নদীতে গার্ড ওয়াল দিয়ে সড়কটি সংস্কারের জন্য এলজিআরডি মন্ত্রী ও সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সাংসদ সদস্য মোকাব্বির খাঁন এমপির সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস