বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা সৌদির

  |   বুধবার, ২৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ২৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা সৌদির

আন্তর্জাতিক ডেস্ক :

ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। রমজানের শুরুতে একাধিকবার যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের পর এবার ওমরাহ করতে যাওয়া মুসল্লিদের ওপর জারি হয়েছে নতুন আরেক শর্ত।

নতুন নির্দেশনা অনুযায়ী,ওমরাহ করতে যাওয়া কেউ লেজার,আতশবাজি ও নকল মুদ্রা নিয়ে প্রবেশ করতে পারবেন না সৌদিতে। প্রবেশ করা যাবে না দেশটিতে নিবন্ধন নেই,এমন কোনো ওষুধ নিয়েও।

বুধবার (২৭ মার্চ) নির্দিষ্ট কিছু জিনিস বহনে নিষেধাজ্ঞা সংক্রান্ত এই নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। খবর গালফ নিউজের।

ওমরাহ পালনকারীদেরকে আল্লাহর মেহমান অভিহিত করে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় তাদের নতুন নির্দেশনায় বলেছে,আল্লাহর মেহমানরা,সৌদিতে প্রবেশের আগে নিশ্চিত করুন আপনি এসব নিষিদ্ধ জিনিস বহন করছেন না।

মূলত সৌদিসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা মক্কার পবিত্র কাবা শরীফে ওমরাহ করতে যান। হজ বছরে মাত্র একবার করা গেলেও ওমরাহ করা যায় যেকোনো সময়। তবে, পবিত্র রমজান মাসে ওমরাহ পালনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সব মুসল্লিকে ওমরাহ পালনের সুযোগ দিতে এবং ভিড় এড়াতে এবার রমজানে একজন ব্যক্তিকে শুধুমাত্র একবারই ওমরাহ করার অনুমতি দিচ্ছে সৌদি আরব। রমজানের শুরুর দিকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশটির সরকার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস