সোমবার ২৭ জুলাই, ২০২৬ | ১২ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

এবারের উপজেলা নির্বাচনে চমক দেখাতে পারেন নবদূতের ভাইস-চেয়ারম্যান জনদরদী কে এম রায়হান

  |   শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবারের উপজেলা নির্বাচনে চমক দেখাতে পারেন নবদূতের ভাইস-চেয়ারম্যান জনদরদী কে এম রায়হান

ওসমানীনগর প্রতিনিধি::

ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি এখনও।তবে নির্বাচনি তফসিল ঘোষণা করা না হলেও সিলেটের ওসমানীনগরে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া।সমগ্র উপজেলা জুড়ে বেশ জুড়েসুরেই নির্বাচনীর তোড়জোড় শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।বিশেষ করে সরকারি দল আওয়ামী লীগের প্রার্থীদের তোড়জোড় টাই বেশি লক্ষ্য করা যাচ্ছে।সুষ্ট এবং গ্রহণ যোগ্য নির্বাচন করতে সংবিধানের ১১৮ থেকে ১২৬ ধারায় নির্বাচন কমিশনকে নানা ক্ষমতা দেওয়া হলেও অতীতের নির্বাচন গুলি ছিল প্রশ্নবিদ্ধ।কোন এক অদৃশ্য কারণে নির্বাচন কমিশন যথাযথ ভাবে তাদের ক্ষমতা প্রয়োগ করেননি।কাজেই এ নির্বাচনে বিএনপি তথা বিরোধী জোট দলীয় ভাবে নির্বাচনে অংশ না-নেওয়ার সম্ভাবনাই বেশি।তবে স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশ গ্রহণের এখতিয়ারের দল গুলো হয়তো বাঁধা দিবেনা।

তবে এবারের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার জানান দিচ্ছেন তরুন উদ্দ্যমী বেশ কিছু নতুন মুখ।তাদের মধ্যে তেমনি একজন হচ্ছেন কে এম রায়হান আহমদ চৌধুরী।

কে এম রায়হান আহমদ চৌধুরী ওসমানীনগর উপজেলার একজন তরুন সমাজসেবী,সংবাদ কর্মি ও সাবেক ছাত্রনেতা।তিনি সিলেটের নবদুত সামাজিক ফোরামের ভাইস চেয়ারম্যান,ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক ও রাহমানীয়া তালীমুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল।

সাম্প্রতিক কালের সময়ে হয়ে যাওয়া করোনা মহামারি,বন্যা,খড়ায় অসহায় হয়ে পড়া গরীব,দুস্থদের দরজায়-দরজায় ত্রানের প্যাকেট নিয়ে কড়া নাড়ানো রায়হান এলাকার এক জনদরদী নাম।কে এম রায়হান আহমদ শুধু মাত্র এই সাম্প্রতিক কালের করোনা ভাইরাস কিংবা হয়ে যাওয়া বন্যা কালীন সময়েই যে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন তা কিন্তু নয়।কে এম রায়হান আহমদ দীর্ঘ দিন থেকেই নিঃস্বার্থ ভাবেই মানুষের জন্য কাজ করে আসছেন।তিনি দেশের যে কোন দুর্যোগ পূর্ণ সময় ছাড়াও সারা বছর জুড়েই বিভিন্ন সামাজিক মুলক কর্মকান্ডের পাশাপাশি এলাকার যে কোন সমস্যা গ্রস্থ মানুষের পাশেও দাড়ান এবং সারা বছর জুড়েই দুস্থ,অসহায় মানুষের জন্য কাজ করার ফলে এলাকার মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত হয়ে উঠেছেন কে এম রায়হান আহমদ চৌধুরী।

তার জনদরদীতা মুলক কাজ ও দীর্ঘ দিন থেকেই মাট পর্যায়ে মানুষের কাছে থেকে মানুষের কল্যাণে কাজ করার সুবাদে এলাকার শুভাকাঙ্খীদের অনুরুধেই আসন্ন ওসমানীনগর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন।কে এম রায়হান আহমদ চৌধুরী নির্বাচনের প্রার্থীতা হওয়ার কথা ঘোষণা করার পর থেকেই সমগ্র উপজেলা সহ নিজ জন্ম ভূমি দয়ামীর জালালপাড়া গ্রামে আনন্দের বন্যা বইছে।সকলের সম্মেলিত সহযোগিতায় ওসমানীনগর উপজেলার নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে কে এম রায়হান আহমদ চৌধুরী নির্বাচিত হলে এলাকার উন্নয়নসহ উপজেলার দীর্ঘ দিনের দালালী প্রথাকে নির্মূল করতে,সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে ও সামাজিক উন্নয়নেও বিরাট ভূমিকা রাখবেন বলে মনে করেন তার অনুগতরা।কে এম রায়হান এবাবের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে চমক দেখাতে পারেন বলেও আশাবাদি এলাকার সাধারণ মানুষ।

কে এম রায়হান আহমদ চৌধুরী ও নির্বাচনী এলাকার জনসাধারনকে আশ্বাস দিচ্ছেন যে আসন্ন নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতায় নির্বাচিত হলে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে মানুষের কল্যাণে ও সামাজিক উন্নয়নে সকল ধরনের প্রতিকূলতার বাধাঁর মোকাবিলা করে ও দূর্নীতির উর্ধ্বে উঠে দেশ ও সমাজের কল্যাণে প্রানপণ কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দিচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস