বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

একদিনে ৪১ জন বেড়ে সিলেটে করোনাক্রান্ত এখন ৪০০

নিউজ ডেস্ক ::   |   রবিবার, ১৭ মে ২০২০   |   প্রিন্ট   |   ৫০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একদিনে ৪১ জন বেড়ে সিলেটে করোনাক্রান্ত এখন ৪০০

একদিনে ৪১ জন বেড়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪০০ তে পৌঁছেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গতকাল শনিবার (১৬ মে) পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ছিল ৩৫৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১১৬ জন, সুনামগঞ্জ জেলায় ৬৮ জন, হবিগঞ্জ জেলায় ১১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ছিল ৫৭ জন।

রবিবার (১৭ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪০০ জনে। একদিনে ৪১ জন বেড়ে যাওয়ায় সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা ১৪১ জন, সুনামগঞ্জ জেলায় ৬৯ জন, হবিগঞ্জ জেলায় ১২৯ জন এবং মৌলভীবাজার জেলায় ছিল ৬১ জন।

এদিকে, গত ২৪ ঘন্টায় সিলেটে নতুন করে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ৮৫ জন। এছাড়া ২৪৯ জনকে হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সিলেটে ৫০ জন, সুনামগঞ্জে ২৪ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ৯ জন রয়েছেন।

আর গত ২৪ ঘন্টায় আরও ২৪৯ জনকে কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়। এরমধ্যে সিলেটের ১০৫ জন, সুনামগঞ্জের ৬০ জন, হবিগঞ্জের ৭৮ জন ও মৌলভীবাজারের রয়েছেন ৬ জন।

সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ১০ হাজার ৯৩৯ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৯৩৮ জন।

সৌজন্যে : সিলেট ভিউ২৪
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস