বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

‘ইমান’ রক্ষায় অভিনয় ছাড়ায় বলিউড অভিনেত্রীকে তিরস্কার

বিনোদন ডেস্ক   |   সোমবার, ০১ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ১১৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘ইমান’ রক্ষায় অভিনয় ছাড়ায় বলিউড অভিনেত্রীকে তিরস্কার

বলিউড সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন জায়রা ওয়াসিম। এই সিনেমায় আমিরের মেয়ের চরিত্রে দেখা গিয়েছিলো তাকে। এরপরে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। বেশ ভালো এগিয়ে যাচ্ছিলো তার অভিনয় ক্যারিয়ার। যখন তার সামনে সম্ভাবনার হাতছানি ঠিক সেই সময় পাঁচ বছরের অভিনয় ক্যারিয়ারের পাঠ চুকিয়ে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জায়রা!

ঈমান নষ্ট হয়ে যাচ্ছে এমন যুক্তি দিয়ে অভিনয় ছাড়ার ঘোষণা দেন ১৮ বছর বছরের মুসলিম এই অভিনেত্রী। শনিবার রাতে নিজের ফেসবুক পেজে বলিউড ছাড়ার সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান তিনি। রোববার সকাল থেকেই টুইটারে তাকে নিয়ে চলছে নানা আলোচনা, সমালোচনা।

বলিউডের অনেক তারকায় জায়রার সিদ্ধান্তে খুশি হননি। এরই মধ্যে অভিনেত্রী রাভিনা ট্যান্ডন জায়রাকে তিরস্কার করে বলেছেন, ‘জায়রা অকৃতজ্ঞ হলে তাতে কোনো কিছু যায় আসে না। জায়রা যে মত প্রকাশ করেছেন, তা তার নিজের কাছেই রাখা উচিত ছিলো।’

জায়রার অভিনয় ছাড়ার ঘোষণা শুনে তার পাশে দাঁড়িয়েছে জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। জাইরার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি বলেন, ‘এটা ওর জীবন, যাতে সে সন্তুষ্ট হয়, সে তা-ই করবে।’

অভিনয় ছাড়ার কারণ জানিয়ে টুইটারে জায়রা ওয়াসিম লিখেছেন, ‘পাঁচ বছর আগে নেওয়া সিদ্ধান্ত আমার জীবনকে বদলে দিয়েছিল। বলিউডে পা রাখার পর তুমুল জনপ্রিয়তা পাই। কিন্তু এই জগৎটা আমাকে ক্রমশ অবমাননার দিকে ঠেলে দিয়েছে, ক্রমশ অসচেতনভাবে আমি আমার ঈমান (বিশ্বাস) থেকে বেরিয়ে এসেছি।

কারণ আমি এমন একটা পরিবেশে কাজ করতাম যা ক্রমাগত আমার ঈমানের মাঝে বাঁধা হয়ে দাঁড়াত, ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল।’

জায়রা তার পোস্টে আরও বলেন, ‘কোরআনের ঐশ্বরিক জ্ঞানের মধ্যে আমি তৃপ্তি এবং শান্তি খুঁজে পেয়েছি। প্রকৃতপক্ষে হৃদয় তার সৃষ্টিকর্তার জ্ঞান, তার গুণাবলি, তার করুণা এবং তার আদেশের জ্ঞান অর্জনে শান্তি পায়। আমি মনে করি খ্যাতি, সম্পদ যে পর্যায়ে পৌঁছে যাক না কেন, তাতে যেন কখনও শান্তি এবং নিজের বিশ্বাস না হারিয়ে যায়।’

সৌজন্যে : জাগোনিউজ২৪

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস