মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

‘আগামী ৫০ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে পারবে না’

  |   মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘আগামী ৫০ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে পারবে না’

আওয়ামী লীগ আগামী ৫০ বছরেও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

সোমবার সিলেট নগরীর রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত নববর্ষের শোভাযাত্রার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, কোনো স্বৈরাচারী সরকার পতনের পর আর ক্ষমতায় ফিরে আসতে পারেনি, আওয়ামী লীগ আগামী ৫০ বছরেও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না। পাশের দেশে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা তার দলের পলাতক নেতা-কর্মীদের দেশে অরাজকতা সৃষ্টি করতে উসকে দিচ্ছেন। শেখ হাসিনার উসকানিতে দেশে কেউ অরাজকতা করার চেষ্টা করলে এ দেশের মানুষ ছেড়ে দেবে না। শেখ হাসিনা উসকে দিয়ে পাশের দেশে নিরাপদে থাকলেও তার কথায় যারা দেশে অরাজকতা করবে তারা শান্তিতে থাকবে না। দেশের মানুষ ও সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী দোসরদের প্রতিহত করতে হবে। এখন দলীয় ঐক্যের বড় প্রয়োজন। তাই দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে হবে।’

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস