সোমবার ১২ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
Advertise with us

আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই: এমরান চৌধুরী

  |   বুধবার, ০৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই: এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগকে রাজনৈতিক অধিকার দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব নয়।আওয়ামী লীগ ফ্যাসিবাদী একটি শক্তি। গণতান্ত্রিক রাজনীতিতে তাদের কোনো স্থান হবে না। যারা দেশের মানুষকে খুন করেছে, গুম করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে এদেরকে এদেশের মানুষ দেশ থেকে বিতাড়িত করেছে। এদের বিচার বাংলার মাটিতে হবে।শহীদ জিয়ার আদর্শই এদেশকে আবার সঠিক জায়গায় নিয়ে আসতে পারে।

তিনি বলেন, আওয়ামী লীগ যে শুধু এক মাসের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এমন নয়, তারা সুদীর্ঘ ১৬-১৭ বছর ধরে এ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত।

তিনি আরো বলেন, গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি, গণতন্ত্র তখনই প্রতিষ্ঠিত হবে যখন নির্বাচন হবে। আর নির্বাচনে কাকে ক্ষমতা আনবেন? আমি, আমার দল এবং এ দেশের গণতন্ত্রকামী মানুষ মনে করে আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে ঠেকানোর জন্য কোর্ট ব্যবহার করা হয়েছে, নির্বাসনে পাঠানো হয়েছে। তাকে ঠেকানোর জন্য মৃত্যুর মুখোমুখি করা হয়েছে, কিন্তু তিনি ভেঙে পড়েননি।

মঙ্গলবার (৮ অক্টোবর) সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে জিসাস কেন্দ্রীয় সভাপতি নাহিদ গুলনাহার ইভা বলেন দেশনায়ক তারেক রহমানের হাত ধরেই দেশ আবার ও তার গনতন্ত্রের পথে ফিরবেএবং বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধশালী দেশে পরিনত হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামান নুরুল হুদা, আজির উদ্দিন, উপদেষ্টা রফিকুল ইসলাম, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান আজিজ, সিলেট মহানগর যুবদলের সিনিয়ার যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস