বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতা : সিলেটে আবারও ব্যর্থ জামায়াত

  |   শনিবার, ২৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতা : সিলেটে আবারও ব্যর্থ জামায়াত

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে সিলেটে পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে পারেনি জামায়াতে ইসলামী। শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৪টায় মহানগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় তা করতে পারেনি সংগঠনটি।

এদিকে জামায়াতের কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটে সর্তক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর দুইটা থেকে মহানগরীর বন্দরবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান লক্ষ্য করা যায়। নাশকতার আশঙ্কায় দলটিকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না বলে একটি সূত্র জানিয়েছে।

এর আগে ১৫ ও ২১ জুলাই সিলেট বিভাগীয় সমাবেশ করার জন্য দুই দফা পুলিশের কাছে লিখিত আবেদন করেও অনুমতি পায়নি দলটি।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাজাহান আলী জানান, আজ আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে পালন করতে পালন করতে পারিনি। তবে দেশের অন্যান্য জায়গায় এ কর্মসূচি পালন করা হয়েছে। বিক্ষোভ মিছিল ব্যাপারে গত সোমবার মহানগরের পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করা হয়েছিল। আমরা কোন সাড়া পাইনি। আজ দুপুর থেকেই সমাবেশ পুলিশ অবস্থান করছিলো। তাই কর্মসূচি বাতিল করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) মো. শাহরিয়ার আল-মামুন জানান, আমাদের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা। মহানগরের আইনশৃঙ্খলা সুন্দর অবস্থানে রাখার এজন্য আমাদের এই অবস্থান। জামায়াত যদি দেশবিরোধী কোন কাজে অংশ নেয় তাহলে আমরা ব্যবস্থা নিবো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস