সোমবার ২৭ জুলাই, ২০২৬ | ১২ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

অশ্লীল ভিডিও কান্ডে কানাইঘাটের ইউপি সদস্য কয়ছর আহমদ গ্রেফতার

  |   সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অশ্লীল ভিডিও কান্ডে কানাইঘাটের ইউপি সদস্য কয়ছর আহমদ গ্রেফতার

কানাইঘাট প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার পর এক ভুক্তভোগী পরিবারের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে কানাইঘাটের সড়কের বাজার এলাকার আলোচিত সাবেক ইউপি সদস্য কয়ছর আহমদ (৩৪) কে।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কয়ছর আহমদকে কানাইঘাট থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ তার সড়কের বাজারস্থ বাসা থেকে গ্রেপ্তার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সনজিত কুমার রায় জানান,দিঘীরপার পূর্ব ইউনিয়নের কাজিরগ্রাম মাঝরফৌদ গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য কয়ছর আহমদ কর্তৃক ১৬ বছরের এক কিশোরকে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক বলাৎকার করা সহ পর্নোগ্রাফি উৎপাদনের উদ্দেশ্যে ভিডিও চিত্র ধারণ করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাবেক ইউপি সদস্য কয়ছর আহমদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। থানার মামলা নং-৪,তাং-৩/৯/২২ইং।

এদিকে সাবেক ইউপি সদস্য কয়ছর আহমদ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।গত কয়েকদিন থেকে কয়ছর আহমদ সহ তার দুই সহযোগীর দ্বারা যৌন নির্যাতনের বেশ কয়েকটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে। তার অশ্লীল কুরুচিপূর্ণ ভিডিও গুলি থানা পুলিশেরও নজরে আসে।

স্থানীয়রা জানান,সড়কের বাজার এলাকার প্রভাবশালী কয়ছর আহমদ কয়েক বছর পূর্বে তার বাসায় নিরীহ লোকজনদের আটক করে পৈশাচিক কায়দায় নির্যাতন করে। সে সময় বর্বোচিত নির্যাতনের ভিডিও গুলি ফেসবুকে ছড়িয়ে পড়ায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল খাটে কয়ছর আহমদ।এছাড়াও বিগত ২বছর পূর্বে এক তরুণীকে বাড়ী থেকে উঠিয়ে নিয়ে জোরপূর্বক ভাবে বিয়ের চেষ্টার ঘটনায় ঐ তরুণীর পরিবারের দায়েরকৃত মামলায় সে জেল খাটে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস