শুক্রবার ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা ভারত সিরিজ নিয়ে এখনও আশাবাদী বিসিবি চার সন্তান বিদেশে, নিজ ঘরে গৃহকর্মীসহ ব্যবসায়ী দম্পতি খুন রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, ৭টায় নেভাতে হবে আলোকিত বিলবোর্ড কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর রাষ্ট্রপতি হচ্ছেন ফখরুল, বিএনপির মহাসচিবের দায়িত্ব পাচ্ছেন রিজভী ঢাকা-সিলেট মহাসড়কে আবারও দুর্ঘটনা, এবার প্রাণ ঝরল ৩ জনের সিলেটে এসএসসিতে ফল বিপর্যয়, ৫ বছরের মধ্যে পাসের হার সবচেয়ে কম ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম
Advertise with us

৪র্থ বারের মত আল-আইন আ.লীগের সভাপতি হলেন কুলাউড়ার আনু

মৌলভীবাজার প্রতিনিধি   |   বুধবার, ০২ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৫৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৪র্থ বারের মত আল-আইন আ.লীগের সভাপতি হলেন কুলাউড়ার আনু

সংযুক্ত আরব আমিরাত,আল-আইন আওয়ামীলীগের ৪র্থ বারের মত সভাপতি হলেন সিলেট বিভাগের কুলাউড়া উপজেলার কৃতি সন্তান প্রবাসী আওয়ামীলীগ নেতা লোকমান হোসাইন অানু। (২৭ সেপ্টেম্বর) শুক্রবার আমিরাতে সুপার রেষ্টুরেন্ট হলরুমে আহবায়ক কমিটি আল আইন আওয়ামীলীগ সম্মেলনের মাধ্যমে কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটে লোকমান হোসাইন আনুকে সভাপতি নির্বাচিত করা হয়।

ওইদিন আল আইন আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এই সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে মুহিবুর রহমান মহিবকে সাধারণ সম্পাদক ও নুরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৫৭ বিশিষ্ট কমিটি ঘোষণা হয়। এক প্রতিক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত সভাপতি লোকমান হোসাইন আনু বলেন,আপনাদের দেওয়া দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি। চলার পথে বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শকে বুকে ধারণ এবং লালন করে বঙ্গবন্ধুর দেখানো পথে অবিচল থেকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে পারি।

উল্লেখ্য, ইউএই আল-আইন আওয়ামীলীগের ৪র্থ বারের মত নির্বাচিত সভাপতি লোকমান হোসাইন অানু বাংলাদেশ সরকারের প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী “সৈয়দ মহসিন আলী স্মৃতি সংসদ” সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা, প্রবাসী বাংলাদেশীদের শীর্ষ সংগঠন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাত কমিটির প্রধান উপদেষ্টার দায়িত্বপালন করছেন। তিনি ত্যাগী প্রবাসী পরিচ্ছন্ন আওয়ামীলীগ নেতা হিসেবে পরিচিত। প্রায় দুই যোগ ধরে সততার সহিত সমাজসেবা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়া তিনি বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে সম্পৃক্ত থেকে অসহায় মানুষের কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস