মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

১৫ লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরী করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক   |   শনিবার, ২৭ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৬৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৫ লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরী করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে চলছে। সেই উন্নয়নের হাল ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা না গেলে উন্নয়নের মহাসড়কে আমরা হোঁচট খাব। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। তাই সরকার শিক্ষাখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। দেশকে বেকারত্বের অভিশাপমুক্ত করতে প্রতিবছর ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে সরকার। এই সুযোগ কাজে লাগাতে প্রশিক্ষণের প্রতি সরকার জোর দিচ্ছে।

শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সিলেট-১ আসনের অন্তর্ভূক্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

সিলেট জেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সিলেটের জেলা প্রশাসক কাজী এম. এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. মো. মাহামুদ-উল-হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা।

সভায় জানানো হয় সিলেট-১ সংসদীয় আসনভূক্ত এলাকার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ ও সংস্কারের জন্য ১৭২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

পরে মন্ত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে গাছের চারা তুলে দেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস