বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Advertise with us

১০ মাসে একদিন স্কুলে উপস্থিত এমপির স্ত্রী!

নিউজ ডেস্ক   |   শুক্রবার, ০৮ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৭৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১০ মাসে একদিন স্কুলে উপস্থিত এমপির স্ত্রী!

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা) আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের দ্বিতীয় স্ত্রী শিক্ষিকা তানভী ঝুমুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল ৭ নভেম্বর বৃহস্পতিবার ঝুমুরকে সাময়িকভাবে বরখাস্ত করে প্রাথমিক শিক্ষা অফিস।

জানা যায়, ঝুমুর সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। কিন্তু গেল ১০ মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন তিনি। ঝুমুর তাহিরপুর উপজেলায় প্রথমে শিক্ষকতা করলেও ডেপুটেশনে এসে বর্তমানে সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। তার বিরুদ্ধে অভিযোগমাত্র একদিন বিদ্যালয়ে এসে বাকি ১০ মাস বিদ্যালয়ে আসেননি। এছাড়া তার সঙ্গে কর্তৃপক্ষ যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

এদিকে বিদ্যালয়ে উপস্থিত না থাকলেও বেতন ঠিকই তুলে নিচ্ছিলেন এ শিক্ষিকা।

এ ব্যাপারে তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা ইয়াসমিন জাগো নিউজকে বলেন, ২০১৯ সালের ৭ জানুয়ারি তিনি শেষ বিদ্যালয়ে আসেন। এরপর থেকে তিনি আর বিদ্যালয়ে আসেননি। কোথায় আছেন তিনি আমরা জানি না এবং ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেন না।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিনা কারণে বিদ্যালয়ে দীর্ঘ সময় অনুপস্থিত থাকায় সহকারী শিক্ষক তানভী ঝুমুকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশনা দেয়া হয়েছে।

এ ব্যাপারে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার স্ত্রী মাতৃকালীন ছুটিতে রয়েছে এবং এর আগে সে অসুস্থ ছিল তার আবেদন প্রাথমিক শিক্ষা অফিসে দেয়া আছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস