বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

হিজাবের দরকারি টিপস

লাইফস্টাইল ডেস্ক   |   মঙ্গলবার, ২১ মে ২০১৯   |   প্রিন্ট   |   ৩৭৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হিজাবের দরকারি টিপস

বর্তমানে হিজাব ফ্যাশনে নিজেকে সাজাচ্ছে সবাই। এতে তৈরি হচ্ছে নিউ লুক। এটি একটি ফ্যাশন ট্রেন্ড হিসেবেই ছড়িয়ে পড়েছে সব বয়সের নারী ও তরুণীদের মাঝে। হিজাব যেমন পর্দা করার জন্য উপকারী, ঠিক তেমনি এর রয়েছে আরো অনেক উপকারী দিক।

রমজান মাস ছাড়াও বর্তমান সময়ে ফ্যাশনে তরুণীদের মনে বেশ জায়গা করে নিয়েছে হিজাব। এটাকে বিভিন্ন স্টাইলে মাথায় পেঁচিয়ে নিচ্ছেন তরুণীরা। স্কার্ফ ছাড়াও জামার ওড়না কিংবা দোপাট্টা দিয়েও সহজেই হিজাব বানানো যায়। রমজান সিয়াম সাধনার মাস। এ মাসে আমাদের অনেক বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন। তাই আপনি যদি চান বা পছন্দ করেন তাহলে এবার রোজার ফ্যাশনে হিজাবকে প্রাধান্য দিতে পারেন।

হিজাবের দরকারি টিপস
                                  হিজাবের দরকারি টিপস

সালোয়ার কামিজের সঙ্গে অতিরিক্ত কিছু পোশাক পরে চলাফেরা কষ্টকর হয়ে পড়ে। যারা হিজাব পরা শুরু করেছেন তাদের নতুন অবস্থায় হিজাব পরতে অনেক সমস্যা দেখা দেয়। তাছাড়া বিভিন্ন স্টাইলে হিজাব পরা যায়। এজন্য অনেক মেয়ে সালোয়ার কামিজের সঙ্গে ওড়নাকে হিজাব হিসেবে ব্যবহার করেন।

যারা হিজাব পরেন প্রতিদিনকার হিজাবের স্টাইল হিসেবে শুধু একটি ওড়না ব্যবহার করা হয় বলে এটি কম সময় সাপেক্ষ এবং সহজও বটে।

কিছু দরকারি টিপস :

১. হিজাব পরার আগে অবশ্যই চুল বেঁধে নেবেন। চাইলে একটু টাইট খোঁপা করে নিতে পারেন এতে বাতাস চলাচলের সুযোগ পাবে।

২. যারা নতুন হিজাব করা শুরু করেছেন, প্রথমেই পরিপাটি করে হিজাব পরতে না পারলে চেষ্টা করুন। বাড়িতে বিভিন্নভাবে অনুশীলন করুন। দেখবেন আপনি নিজেই নতুন সব স্টাইল করতে পারছেন।

৩. বাইরে যাওয়ার সময় ঝটপট হিজাব পরতে হাতের কাছে বিভিন্ন সাইজের সেফটিপিন, হিজাব পিন রাখুন।

৪. যারা নতুন পরা শুরু করেছেন, হয়তো বা প্রথম প্রথম বেশ গরম লাগতে পারে। এতে অধৈর্য হবেন না। সময়ের সঙ্গে সঙ্গে গরম ভাবও কমে যাবে।

৫. ছোট চুলগুলোকে সামলাতে হিজাবের নিচে ইনার ক্যাপ ব্যবহার করুন। এতে বেশি গরম মনে হলে নিজেই পছন্দমতো সুতির কাপড় কিনে বানিয়ে নিতে পারেন।

৬. খুব বেশি পাতলা জর্জেট বা সার্টিনের কাপড় ব্যবহার করবেন না। কারণ, খুব পাতলা হিজাব দেখতে শোভন লাগে না। আর সার্টিনের হিজাবে অনেক গরম লাগে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস