রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

হারের পরও ক্রিকেট বোদ্ধাদের প্রশংসায় ভাসছে টাইগাররা

ক্রীড়া ডেস্ক   |   শুক্রবার, ২১ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১০৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হারের পরও ক্রিকেট বোদ্ধাদের প্রশংসায় ভাসছে টাইগাররা

বিশ্বকাপে সেমিফাইনালের পথটা মসৃণ করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের জন্যে। কিন্তু নিজেদের রেকর্ড সংগ্রহ গড়েও ক্যাঙারুদের কাছে ৪৮ রানে হারতে হয়েছে টাইগারদের। তাই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে যেতে অনেক সমীকরণের দিকে চেয়ে থাকতে হবে মাশরাফি বিন মর্তুজার দলকে।

তবে অসিদের বিপক্ষে হারলেও ক্রিকেট বোদ্ধাদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ। কেননা ৩৮১ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে বীরের মতোই লড়াই করেছেন মুশফিকুর রহিম-সাকিব আল হাসানরা। তাই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে টাইগারদের এই লড়াকু মানসিকতা নিয়ে প্রশংসার বন্যা বইয়ে দিছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে দেশ-বিদেশের ভক্তরা।

ভারতের বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে লেখেন, ‘রান তাড়ায় লড়াকু মানসিকতা দেখাল বাংলাদেশ। অনেক রান দিয়ে ফেলেছিল তবে এটা নিয়ে গর্ববোধ করতে পারে তারা। যদিও অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী ছিল।’

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার এবং ধারাভাষ্যকার ইয়ান বিশপ লেখেন, ‘গত দুই বছর ধরে বাংলাদেশ দলের লড়াইটা আমি সত্যিই খুব উপভোগ করছি। মোস্তাফিজ এবং সাইফউদ্দিনকে সাহায্য করার জন্য যদি এক জোড়া ভালো পেসার আবিষ্কার এবং তার উন্নতি করতে পারে, তাহলে অসধারণ একটা দলে পরিণত হবে তারা। এক্ষেত্রে তারা ভারতের মডেলকে অনুসরণ করতে পারে।’

পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার টুইটারে টাইগারদের প্রশংসা করে লেখেন, ‘আবারো লড়াকু মানসিকতা দেখা গেল বাংলাদেশের কাছ থেকে। শেষের কয়েক ওভারে তারা অতিরিক্ত রান দিয়ে ফেলেছে, নইলে ম্যাচটা বেশির ভাগ তাদের হাতেই ছিল। বড় রান তারা যেভাবে তাড়া করে গেছে তা থেকে শিক্ষা নেয়া গেল।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস