রবিবার ২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

হরিণের মাংস ভাগাভাগির সময় ম্যাজিস্ট্রেট হাজির

নিউজ ডেস্ক   |   শুক্রবার, ০২ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৬৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হরিণের মাংস ভাগাভাগির সময় ম্যাজিস্ট্রেট হাজির

ফরিদপুরের সদরপুরে গোপনে হরিণ জবাই করে মাংস ভাগাভাগির সময় দুই ব্যক্তিকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূরবী গোলদার।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের মোলামের ডাঙ্গী গ্রামের হায়দার মাস্টারের বাড়িতে হরিণ জবাই করে মাংস ভাগাভাগি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূরবী গোলদার। অভিযানকালে প্রায় ১০ কেজি হরিণের মাংস ও জবাইয়ের সামগ্রীও উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক মো. হায়দার হোসেনকে আটক করা হয়।

পরে হায়দার হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে হরিণ পাচারের সঙ্গে জড়িত ভাষাণচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের কালাম মৃধার বাড়িতে অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কালাম মৃধা কৌশলে পালিয়ে যান। পরে কালাম মৃধার স্ত্রী সোনিয়া আক্তারকে আটক করা হয়। সোনিয়া আক্তার তার স্বামী কালাম মৃধার দোষ স্বীকার করেন। পরে আটকদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক হায়দার হোসেনকে ৫০ হাজার টাকা ও সোনিয়া আক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূরবী গোলদার জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় হরিণের মাংস উদ্ধার করা হয়। আটকদের ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত মাংস সদরপুর ইউনিয়নের পূর্বশ্যাম জামিয়া ইসলামিয়া এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস