বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

হবিগঞ্জে ধান কিনতে কৃষকের বাড়িতে ডিসি

হবিগঞ্জ প্রতিনিধি   |   শুক্রবার, ২৪ মে ২০১৯   |   প্রিন্ট   |   ৯৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হবিগঞ্জে ধান কিনতে কৃষকের বাড়িতে ডিসি

হবিগঞ্জের বাহুবলে প্রকৃত কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ন্যায্য মূল্যে ধান কিনছেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার স্নানঘাট গ্রামের কৃষক মোঃ আউয়াল মিয়ার বাড়ি থেকে ধান কিনা কার্যক্রম শুরু হয়। পরে একেক করে কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি মূল্যে ধান ক্রয় কিনা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসীম উদ্দিনসহ খাদ্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, কৃষকরা যাতে ধানের ন্যায্য দাম পান ও প্রকৃত কৃষক যাতে সরকারের কাছে ধান বিক্রি করতে পারেন সেজন্য উপজেলা প্রশাসন যাচাই-বাছাই করে কৃষকদের তালিকা প্রস্তুত করে দিয়েছেন। এবার এ উপজেলায় ৯৫ জন কৃষকের কাছ থেকে ৯৫ টন ধান কেনা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন বলেন, এবার ধান সংগ্রহে কোনো মধ্যস্বত্বভোগী যাতে সুযোগ নিতে না পারে এজন্য কৃষকের বাড়ি গিয়েই ধান সংগ্রহ করছি আমরা। আর এ ধান সংগ্রহের উদ্বোধন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, প্রকৃত কৃষকদের বাছাই করে তাদের কাছ থেকে ধান কেনা হবে। কোনো ভাবেই কোনো সিন্ডিকেট ধান দিতে পারবে না। যদি কেউ সিন্ডিকেট করে ধান দিতে চায় তা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে, ন্যায্যমূল্যে ধান দিতে পেরে স্থস্থি প্রকাশ করেছেন কৃষকরা।

কৃষক আউয়াল মিয়া বলেন, আমি সরকারের দেয়া ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পেরে খুশি। তবে আমি দাবী জানাই প্রশাসন যাতে করে বিষয়টি গুরুত্ব সহকারে নজর রাখে। যাতে মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিতে না পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস