বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Advertise with us

হবিগঞ্জের হাওরে কিশোরীকে গণধর্ষণ, আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি   |   শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৯৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হবিগঞ্জের হাওরে কিশোরীকে গণধর্ষণ, আটক ২

হবিগঞ্জে একটি কোম্পানিতে কাজ করতে যাওয়া এক কিশোরীকে রাতের আঁধারে হাওরে নিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে বুধবার (২৮ আগস্ট) রাতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রশিদ ও লাখাই আশেরা গ্রামের সোহেল মিয়া নামে দুই সিএনজি অটোরিকশার চালককে আটক করেছে পুলিশ। আব্দুর রশিদ সদর উপজেলার নিতাইরচক গ্রামের আব্দুস সামাদের ছেলে।

বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের ওই কিশোরীর পিতা অভিযোগ করে জানান, তার ভাইসহ তাদের পরিবারের একাধিক সদস্য শায়েস্তাগঞ্জের অলিপুরে একটি কোম্পানিতে কাজ করে। এরই সুবাদে তার কন্যা ওই কোম্পানিতে কাজ করতে মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে রওয়ানা হয়। পথিমধ্যে সে হবিগঞ্জ শহর থেকে সন্ধ্যার দিকে সিএনজি অটোরিকশাযোগে অলিপুরের উদ্দেশে উঠলে সিএনজি অটোরিকশার চালকসহ তার সহযোগীরা তাকে ওই এলাকায় না নিয়ে রাস্তা ঘুরিয়ে কৌশলে অন্যত্র নিয়ে যায়। পরে তাকে রাতের আঁধারে সদর উপজেলার নছরতপুর এলাকার একটি হাওরে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এ সময় টহল পুলিশ বিষয়টি আঁচ করতে পেরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, এ ঘটনায় তার পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস