মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

হবিগঞ্জের বিচারকের সাথে হত্যা মামলার পলাতক আসামির ছবি ভাইরাল!

নিজস্ব প্রতিনিধি   |   শনিবার, ০৬ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ১১৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হবিগঞ্জের বিচারকের সাথে হত্যা মামলার পলাতক আসামির ছবি ভাইরাল!

হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজার সাথে হত্যা মামলার এক আসামির ছবি ফেসবুকে পোস্ট হওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আক্তারুজ্জামান আক্তার নামের ওই ব্যক্তি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রামের আওয়ামী লীগ কর্মী আজম হত্যা মামলার এজহারভ’ক্ত আসামি। পুলিশের খাতায় সে পলাতক।

অবশ্য ছবি তোলা ও ফেসবুকে আপলোড দেয়া প্রসঙ্গে বিচারক নাসিম বলেছেন, আক্তার হত্যা মামলার পলাতক আসামি তা তিনি জানতেন না।

বাংলাদেশ প্রতিদিনের এক সংবাদ থেকে জানা যায়, এস এম নাসিম রেজা হবিগঞ্জে অতিরিক্ত জেলা জজ হিসেবে কর্মরত। ২০১০ সালে কুষ্টিয়া ও পরে মেহেরপুরে চাকরি করেছেন তিনি।

কুষ্ঠিয়ার কুমারখালী থানার ওসি এসএম মিজানুর রহমান জানান, ‘বিষয়টি শোনার পরই হবিগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ করে আক্তারের বিরুদ্ধে মামলার নথিপত্র হবিগঞ্জ সদর থানার ওসি কাছে পাঠানো হয়েছে।’

ছবি তোলা ও ফেসবুকে পোস্ট প্রসঙ্গে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা জানান, ‘সরকারের দেয় নতুন গাড়ি আনতে দুই-তিন আগে ঢাকায় যাই। সেখানে আক্তারের সঙ্গে দেখা হলে গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলি  এবং আমিই ছবিটি ফেসবুকে পোস্ট করি। কিন্তু আক্তার হত্যা মামলার পলাতক আসামি সেটা আমার জানা ছিল না।’

আক্তারের সঙ্গে কিভাবে পরিচয় এমন প্রশ্নের জবাবে বিচারক বলেন, ‘আমি যখন ঢাকা বিশ^বিদ্যালয়ে পড়তাম, তখন কুষ্টিয়ার এক লোক (বর্তমানে কলেজ শিক্ষক) আমার সঙ্গে পড়তেন। ওই শিক্ষকের ছাত্র ছিলেন আক্তার। তার মাধ্যমে আক্তারের সঙ্গে আমার পরিচয়।’

তথ্য সূত্র : বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস