মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দিল সরকার

  |   রবিবার, ২৩ মে ২০২১   |   প্রিন্ট   |   ৩৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দিল সরকার

নিউজ ডেস্ক:: করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরও এক দফা বাড়িয়েছে সরকার। তবে এবার স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

রোববার (২৩ মে) লকডাউন বাড়িয়ে জারিকৃত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মানতে হবে।

গত ৫ এপ্রিল সকাল ৬টা থেকে দেশে করোনার বিধিনিষেধ শুরু হয়েছে। তখন থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন চলাচল। যদিও গত ৬ মে থেকে শুধুমাত্র জেলার ভেতরে চলছে গণপরিবহন।

দূরপাল্লার গণপরিবহন চালু হবে কি না- এমন প্রশ্নে শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত আসবে। তবে অবশ্যই বড় রকমের ঝুঁকি থেকে নিজেদের রক্ষা করতে হবে।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে সারাদেশে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে দেশে ‘কঠোর লকডাউন’ চলছে।  চার দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়, যা আজ ২৩ মে মধ্যরাত পর্যন্ত বহাল ছিল। কিন্তু দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে আরও এক দফা বাড়ল লকডাউন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস