বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

স্বপ্ন গড়তে গিয়ে ভূমধ্যসাগরে লাশ হলেন ছাতকের নাজিম

ছাতক প্রতিনিধি   |   শুক্রবার, ১৭ মে ২০১৯   |   প্রিন্ট   |   ১০৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বপ্ন গড়তে গিয়ে ভূমধ্যসাগরে লাশ হলেন ছাতকের নাজিম

লিবিয়া থেকে সমুদ্রপথে স্বপ্নের দেশ ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন নাজিম উদ্দিন (২৫)।

সে সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের আজির উদ্দিনের ছেলে।

সে গত বৃহস্পতিবার (৯ মে) ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির পর নিখোঁজ ছিলো। মঙ্গলবার রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জের মাধ্যমে তার মৃত্যুর খবর পায় পরিবার।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, নাজিম উদ্দিন সিলেটের মদন মোহন কলেজের ২ বর্ষের ছাত্র ছিলো। সে পরিবারের ৪ ভাই বোনের মধ্যে বড়।  ২০১৮ সালের ২৩ মে লিবিয়া যাওয়ার জন্য বাসা থেকে বের সে। পার্শবর্তী উজিরপুর গ্রামের শামীম আহমেদ নামে এক দালালের মাধ্যমে ৮ লক্ষ টাকায় ইতালী যাওয়ার চুক্তি করে নাজিম। লিবিয়া গিয়ে কয়েকমাস জেল খাটেন নাজিম। জেল থেকে বের হয়ে গত বৃহস্পতিবার (৯ মে) লিবিয়ার জুয়ারা শহর থেকে নৌকাযুগে ইতালির উদ্দেশ্যে রওনা হয় নাজিমসহ সঙ্গীরা। এর পর থেকে নাজিমের সাথে আর যোগাযোগ হয়নি পরিবারের।

তার মৃত্যুর সংবাদে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে পুত্র শোকে বারবার মুর্ছা যাচ্ছেন নাজিম উদ্দিনের বাবা আজির উদ্দিন।

এদিকে ঘটনার পর থেকে আদম পাচারকারী শামিম পলাতক রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস