বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

সৌদির সড়কে নিহত কুলাউড়া ও জুড়ীর দুই যুবক

মৌলভীবাজার প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৬৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৌদির সড়কে নিহত কুলাউড়া ও জুড়ীর দুই যুবক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় শোকের মাতম চলছে নিহতের গ্রামের বাড়িতে।

চলন্ত গাড়ির চাকা খুলে মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। প্রবাসীদের সূত্রে এ তথ্য জানা গেছে।

তারা জানান, নিহতদের একজন কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের জাকের আলী (২২) এবং অন্যজন জুড়ি উপজেলার আব্দুল হান্নান (৩০)। তবে হান্নানের গ্রামের বাড়ির ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

এ খবর জানার পর নিহত জাকের আলীর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। জাকেরের চাচাতো ভাই জসিম মিয়া জানান, জাকের দেড় বছর আগে সৌদি আরব যান। প্রবাসীদের মাধ্যমে তারা জানতে পেরেছেন ওই দুর্ঘটনায় জুড়ি উপজেলার আব্দুল হান্নান নামের আরেক প্রবাসী নিহত হয়েছেন। এই বাইরে আর কোনো তথ্য জানতে পারেননি।

পৃথিমপাশা ইউনিয়নের আলী বাকর খান বলেন, ‘আমি খবরটি শুনেছি। এ বিষয়ে আরও খোঁজখবর নেয়া হচ্ছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস