সোমবার ২৭ জুলাই, ২০২৬ | ১২ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

সৌদিতে ঘোড়ায় চড়ে ছুটলেন নারীরা

২৪টুডেনিউজ ডেস্ক   |   সোমবার, ২৬ নভেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   ২৬৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৌদিতে ঘোড়ায় চড়ে ছুটলেন নারীরা

মক্কায় আরবীয় ঘোড় দৌড় প্রতিযোগিতায় নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখলেন সৌদি নারী ঘোড় সওয়ারিরা। জেদ্দায় অনুষ্ঠিত তিন দিনের ওই ঘোড় দৌড় প্রতিযোগিতায় মধ্যপ্রাচ্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের নারীরা অংশ নিয়েছেন।

সৌদি আরবের ইংরেজি দৈনিক আল-আরাবিয়া এক প্রতিবেদনে বলছে, ঘোড় দৌড় প্রতিযোগিতায় বেশ কিছু দেশীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে সৌদি নারীরা তাদের অসাধারণ অশ্বারোহণ দক্ষতা প্রদর্শন করেন।

সামা হুসেইনের নেতৃত্বে সৌদি নারীদের একটি দল ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। সৌদি এই নারী বলেন, টুর্নামেন্টে সৌদির নারী ঘোড় সওয়ারিরা ঘোড়া প্রদর্শনী, প্রতিবন্ধকতা লাফিয়ে পার হওয়াসহ আরো কয়েকটি ইভেন্টে অংশ নেয়।

তিনি বলেন, আমাদের দলে পাঁচজন অশ্বারোহী ছিলেন। এই পাঁচ সদস্য হলেন, নাদা আল কাহতানি, খোওলুদ আল শাম্মারি, আরিজ শাফি, দুয়া ফেইদ ও হানিন বালুবাইদ। আর এই পাঁচজনের নেতৃত্বে আরো চারজন করে মোট ২০ জন ছিলেন। যাতে কঠিন মুহূর্তে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে না হয়।

সামা হুসেইন বলেন, আমরা প্রথমবারের মতো ঘোড়দৌড়ে অংশ নিয়েছিলাম ৮৮তম জাতীয় দিবসে। ওই অনুষ্ঠানে আমাদের পৃষ্ঠপোষকতা করেছে সৌদির জেনারেল অথরিটি ফর এন্টারটেইনমেন্ট।

জেদ্দার অশ্বারোহী বিভিন্ন ক্লাবে তারা প্রশিক্ষণে অংশ নেন বলে জানিয়েছেন সৌদি এই নারী। এবারের প্রতিযোগিতায় বিজয়ী নারীদের মাথায় মুকুট পরিয়ে দেন সৌদির পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক ও উপদেষ্টা যুবরাজ খালিদ আল ফয়সাল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস