রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

সোমবার আবহাওয়া শুষ্ক থাকতে পারে

নিউজ ডেস্ক   |   রবিবার, ২৭ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৫০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সোমবার আবহাওয়া শুষ্ক থাকতে পারে

দেশের অধিকাংশ অঞ্চলে গত কয়েকদিন প্রায় টানা বৃষ্টি ছিল। ফলে কমেছিল তাপমাত্রা। তবে রোববার (২৭ অক্টোবর) দেশের বেশিরভাগ অঞ্চলেই বৃষ্টি ছিল না। বৃষ্টির না থকার কারণে কমে যাওয়া তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পায়। আর সোমবার (২৮ অক্টোবর) দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। ফলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে সোমবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয় আবহাওয়া বার্তায়।

রোববার দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে, ৪৮ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুর ও তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আর ঢাকায় রোববার কোনো বৃষ্টি হয়নি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ঢাকায় সূর্য উঠবে ভোর ৬টা ২ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস