শুক্রবার ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা ভারত সিরিজ নিয়ে এখনও আশাবাদী বিসিবি চার সন্তান বিদেশে, নিজ ঘরে গৃহকর্মীসহ ব্যবসায়ী দম্পতি খুন রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, ৭টায় নেভাতে হবে আলোকিত বিলবোর্ড কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর রাষ্ট্রপতি হচ্ছেন ফখরুল, বিএনপির মহাসচিবের দায়িত্ব পাচ্ছেন রিজভী ঢাকা-সিলেট মহাসড়কে আবারও দুর্ঘটনা, এবার প্রাণ ঝরল ৩ জনের সিলেটে এসএসসিতে ফল বিপর্যয়, ৫ বছরের মধ্যে পাসের হার সবচেয়ে কম ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম
Advertise with us

সেপ্টেম্বরে ছাত্রদলের সম্মেলন

নিউজ ডেস্ক   |   শনিবার, ১০ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৭৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেপ্টেম্বরে ছাত্রদলের সম্মেলন

আগামী সেপ্টেম্বরে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিল হতে যাচ্ছে। ওই দিন কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে সংগঠনটির আগামী দিনের নেতৃত্ব বাছাই করা হবে। শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নেতৃত্ব বাছাইয়ের দায়িত্বে থাকা সার্চ কমিটি বৈঠক করে এ তারিখ চূড়ান্ত করে।

সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে এ বৈঠক হয়।

সার্চ কমিটিতে থাকা বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, সেপ্টেম্বরে ছাত্রদলের কাউন্সিল হবে। যথাসময়ে তারিখটি জানিয়ে দেয়া হবে। আমরা সবাই এক্যবদ্ধভাবে ছাত্রদলের কাউন্সিল করব, যাতে সুন্দর ও সফল হয়।

জানা গেছে, শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোট হবে। নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুকদের অবশ্যই ২০০০ সালের এসএসসি পরীক্ষার্থী হতে হবে। বিবাহিতরা প্রার্থী হতে পারবেন না। তবে ঢাকা মহানগরের চারটি ইউনিটেরও শীর্ষ দুই পদে (সভাপতি-সাধারণ সম্পাদক) সরাসরি ভোট করার চিন্তা রয়েছে। সেটা নিয়ে এখন আলোচনা চলছে। কোনো সিদ্ধান্ত হয়নি।

সূত্র জানায়, শিগগিরই ছাত্রদলের কাউন্সিল নিয়ে সংগঠনটির অভ্যন্তরীণ সংকটের কারণে বহিষ্কার ১২ ছাত্র নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে। তাদের ছাত্রদলের কাউন্সিলের বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান।

এর আগে গত ১৫ জুলাই ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল, ২০০০ সালের আগে যারা এসএসসি পাস করেছে তারা কাউন্সিলে প্রার্থী হতে পারবেন না। বয়সের এমন বাধ্যবাধকতার কারণে সে সময় ছাত্রদলের সদ্য সাবেক নেতারা চরম ক্ষুব্ধ হন; যা নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে, ছাত্রদলে দেখা দেয় সংকট। যার কারণে ওই নির্ধারিত তারিখে কাউন্সিল হয়নি সংগঠনটির। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি সমাধানের জন্য দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় এবং যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দায়িত্ব দেন। তারাই মূলত ক্ষুব্ধ নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানে কাজ করেন।

সূত্র জানায়, কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে আগে প্রার্থীদের আচরণবিধি ও যে যোগ্যতা প্রকাশ করা হয়েছে তাই ঠিক থাকবে; যা ঈদের পর ফের ঘোষণা করবে নির্বাচন পরিচালনা কমিটি। আগস্টের শেষদিকে ছাত্রদলের কাউন্সিলের ভোটার তালিকা প্রকাশ করা হবে।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ ও জমা নেয়া হবে। যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে ২০০০ সালের এসএসসি অথবা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। তবে রেজিস্ট্রেশন অবশ্যই ১৯৯৮ সালের হতে হবে। সেক্ষেত্রে প্রমাণের জন্য এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের সার্টিফিকেট ও রেজিস্ট্রেশনের কপি জমা দিতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রত্ব আছে এমন প্রমাণপত্র অবশ্যই দাখিল করতে হবে। প্রার্থীকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে এবং পাসের সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা দিতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস