রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

সুষমা স্বরাজের দেশ প্রেমে মুগ্ধ এক পাক কন্যা

নিউজ ডেস্ক   |   বুধবার, ০৭ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুষমা স্বরাজের দেশ প্রেমে মুগ্ধ এক পাক কন্যা

সুষমা স্বরাজের মৃত্যুর সংবাদ শুনে অনেক অনেক অনেক খারাপ লাগছে। ২০১৬ সালের ৩ মার্চ কুলভূষণ যাদব নামের একজন ভারতীয় ও সাবেক নৌবাহিনীর কর্মকর্তাকে পাকিস্তান গ্রেফতারের পর হতে এই ইস্যুতে ভারতের সংসদ ছিল সরগরম। তখন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের সংসদের বক্তব্য আমি প্রতিদিন দেখতাম । তাঁর দেশপ্রেম, দেশের মানুষের জন্য ভালোবাসা, তার প্রতিবাদ, তার একঘেয়েমি সব কিছুর কোনো তুলনা হয় না। এভাবেই সদ্য-প্রয়াত ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে উদ্দেশ্য করে তার ফেসবুকে লিখেছেন পাকিস্তানি এক তরুণী, যার নাম ধরা খান।

পাকিস্তানি তরুণী তার লেখায় বলেন, আমি মনে মনে স্বপ্ন দেখে ছিলাম সুষমা স্বরাজের সাথে একবার দেখা করবো। তাঁর সংসদের বক্তব্য শুনে আমি অনেক আফসোস করে ছিলাম। তখন আমার মনে হয়ে ছিলো, আমি যদি ভারতের নাগরিক হতাম তাহলে আমার জীবনটাই ধন্য হয়ে যেতো। আল্লাহ ওনাকে স্বর্গবাসী করুন আমিন। আমার এখনো মনে আছে সুষমা স্বরাজের সংসদের বক্তব্য।

পাকিস্তানি তরুণী স্মৃতিচারণ করে লিখেন, পাকিস্তানে আটক কুল ভুষান সম্পর্কে সংসদে এক বক্তব্যে সুষমা স্বরাজ বলেছিলেন, কুল ভুষান আমার দেশের ছেলে,পাকিস্তান যেনো এটা চিন্তা করে, কুল ভুষানের মা বাবার সাথে আমি কথা বলেছি, আমি তার মা-বাবাকে কথা দিয়েছি, কুল ভুষানকে আমরা ফিরিয়ে নিয়ে আসবোই। পুরো সংসদ কাঁপিয়ে দিয়েছিলো সেই বক্তব্য। ঐ দিন সংসদে সুষমা স্বরাজের কড়া নির্দেশ, কড়া ভাষা, ভয়ংকর তর্কবিতর্ক দেখে আমি অবাক হয়ে ছিলাম।

পাকিস্তানি তরুণী আরো লিখেন, সুষমা পাকিস্তানকে সময় দিয়েছিলেন, বলে ছিলেন ২৪ ঘন্টার মধ্যে আমরা কুল ভুষানের ব্যাপারটা ক্লিয়ার করবো। যদিও অনেক দিন সময় লেগে ছিলো কিন্তু পাকিস্তানকে থ্রেইট করার মতো ভাষা ওনার মুখে শুনে আমি মনেমনে ওনাকে অনেক পছন্দ করে ছিলাম। আমি পাকিস্তানকে ভালোবাসি। কিন্তু সুষমা স্বরাজ জিকে ভালো লেগেছে তাঁর নিজ দেশের মানুষের প্রতি ভালোবাসা দেখে। ওনার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এমন দেশপ্রেমী নেত্রী, যার স্বভাব ছিলো বাঘিনীর মতো, দেশের স্বার্থে যিনি সব সময় এ্যাকটিভ থাকতেন, এমন নেত্রী কি আর আছে বিজেপিতে? আমার তো মনে হয় কংগ্রেসেও এমন নেত্রী নেই। এমন নেত্রী আসলে গড গিফটেড হন,তাঁদের দেখা সব সময় মেলেনা, কারণ তাঁরা শতাব্দীতে একবার জন্ম নেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস