রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

সুনামগঞ্জে মানুষের কল্যাণে কাজ করছেন ৪ নারী ইউএনও

নিউজ ডেস্ক   |   রবিবার, ০৪ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৬৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুনামগঞ্জে মানুষের কল্যাণে কাজ করছেন ৪ নারী ইউএনও

হাওরাঞ্চল খ্যাত সুনামগঞ্জের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন চার নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সরকারি কর্মকর্তা হিসেবে যোগ দেয়ার প্রথম দিন থেকেই তারা সিদ্ধান্ত নিয়েছেন সাধারণ মানুষের উপকার করার। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নারীরা যে পিছিয়ে নেই তার যথার্থ উদাহরণ এই চার নারী সরকারি কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ১১টি উপজেলার মধ্যে গুরুত্বপূর্ণ চারটি উপজেলায় রয়েছেন নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ইয়ামিন নাহার রুমা, জামালগঞ্জ উপজেলায় প্রিয়াংকা পাল, দোয়ারাবাজার উপজেলায় সোনিয়া সুলতানা এবং জামালগঞ্জ উপজেলায় আবেদা আফসারী দায়িত্ব পালন করছেন।

সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন নাহার রুমা ২০১৮ সালের ২২ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনে সদর উপজেলায় সৎভাবে তার দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি হাওরের বোরো ফসল তুলা থেকে শুরু করে বন্যা মোকাবিলায় সর্বাত্মকভাবে মানুষের পাশে থেকে কাজ করছেন।

বর্তমানে ইউএনও ইয়াসমিন নাহার রুমা ভারতে একটি প্রশিক্ষণে রয়েছেন। তার পরিবর্তে দায়িত্বে রয়েছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল। হাওর এলাকার মধ্যে একটি অন্যতম উপজেলা হল জামালগঞ্জ। এখানে যেমন ধান চাষাবাদ হয় ঠিক তেমনি মাছেরও। তিনি এ উপজেলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বন্যায় জামালগঞ্জ উপজেলার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার উদ্যোগে প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়া হয়েছে। তাছাড়া সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন এই নারী ইউএনও।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল বলেন, আমি জামালগঞ্জে ৩১ মার্চ ২০১৯ যোগদান করেছি। যোগদানের পর থেকেই এই উপজেলার উন্নয়নে কাজ করে যাচ্ছি। তাছাড়া সরকারের যে সকল উন্নয়ন কার্যক্রম রয়েছে সেগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। জামালগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা করার পরিকল্পনা রয়েছে। শিক্ষাক্ষেত্রে এই উপজেলায় উন্নয়ন ঘটাতে শিক্ষাখাতে জোর দেয়া হচ্ছে।

দোয়াবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পাল করছেন সোনিয়া সুলতানা। দোয়াবাজার উপজেলার মানুষ প্রধানত মৎস্যজীবী। তবে কালের পরিবর্তনের কারণে ব্যবসার পরিবর্তন এসেছে। কৃষি কাজ, গবাদিপশু পালন, বালু সরবারহ, পাথর সরবারহ, সবজি চাষ ইত্যাদি এখানকার ব্যবসার উৎস। তাই এই সকল কাজ ছাড়াও প্রতিটি বিদ্যালয়ে মেয়েদের জন্য আলাদা টয়লেট ব্যবস্থা ও তথ্য-প্রযুক্তিতে দোয়ারাবাজারের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি।

দোয়াবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া সুলতানা বলেন, আমি এখানে নতুন। আমার দোয়ারাবাজার উপজেলা হাওর এলাকা হিসেবে দুর্গম। এখানে বন্যায় প্রায় ৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদেরকে শুকনা খাবার, জিআর চাল ইত্যাদি দিয়েছি। বর্তমানে এই উপজেলার মানুষের উন্নয়নে আমি তথ্য-প্রযুক্তিকে গুরুত্ব দিচ্ছি। তাছাড়া সরকারের কাজের অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাতে বঙ্গবন্ধু কর্ণার তৈরি করা হচ্ছে। অন্যদিকে বিদ্যালয় ও মাদরাসাগুলোতে মেয়েদের জন্য আলাদা টয়লেট ব্যবস্থা করার কাজও চলমান রয়েছে।

শিল্পনগরী খ্যাত ছাতক বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে অন্যতম একটি ব্যবসা উপযোগী উপজেলা । সিমেন্ট, বালি, পাথর, চুনাপাথর, চুন, স্টোন-ক্রাশার, ইত্যাদির ব্যবসা এখানে উল্লেখযোগ্য। এই উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবেদা আফসারী। তিনিও কাজ করে যাচ্ছেন এই উপজেলার উন্নয়নে। ছাতকে শিক্ষার হার ৪০ শতাংশ হওয়ায় এ ক্ষেত্রে বেশি জোর দিচ্ছেন তিনি।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবেদা আফসারী বলেন, ছাতক উপজেলা হল একটি শিল্প নগরী। এখানে ব্যবসা-বাণিজ্যের অপার সম্ভাবনা রয়েছে। ছাতকের বালু-পাথর বাংলাদেশের সব জায়গায় যায়। তাই আমরা শিল্পক্ষেত্রের উন্নয়নে কাজ করে যাচ্ছি। তাছাড়া শিক্ষার হার বৃদ্ধিতে সকল পর্যায়ে কাজ করা হচ্ছে।জেএন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস