শুক্রবার ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় তালামীযে ইসলামিয়া উপজেলা শাখার বৈঠক অনুষ্ঠিত কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ জন গ্রেপ্তার তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ, বিপাকে ৪ চা বাগানের শ্রমিকেরা হারিয়ে গেছে সিলেটের পানের সুদিন, এখন খরচই ওঠে না মৌলভীবাজারে সাবেক এমপি পুত্র ও যুবলীগ নেতা গ্রেপ্তার সীতাকুণ্ডে বাসের নিচে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীর, আহত ২ ঢাকা বায়ু দূষণের তালিকায় বিশ্বে পঞ্চম পরকীয়া ফাঁসের ভয়ে স্বামী-স্ত্রীকে খুন, নারী গ্রেপ্তার গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
Advertise with us

সীতাকুণ্ডে বাসের নিচে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীর, আহত ২

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সীতাকুণ্ডে বাসের নিচে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীর, আহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ফটকের সামনে লরির ধাক্কায় উল্টে যাওয়া মিনিবাসের নিচে চাপা পড়ে মাইশা মুশফিরাত নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তাদের দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি ডালাস পেট্রোল পাম্পের বিপরীত পাশে।

নিহত মাইশা মুশফিরাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য (ইএলএল) বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ৮ নম্বরের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্রুত তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইশার মৃত্যু হয়। আহত অপর দুই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনায় আহত ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস