শুক্রবার ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা ভারত সিরিজ নিয়ে এখনও আশাবাদী বিসিবি চার সন্তান বিদেশে, নিজ ঘরে গৃহকর্মীসহ ব্যবসায়ী দম্পতি খুন রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, ৭টায় নেভাতে হবে আলোকিত বিলবোর্ড কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর রাষ্ট্রপতি হচ্ছেন ফখরুল, বিএনপির মহাসচিবের দায়িত্ব পাচ্ছেন রিজভী ঢাকা-সিলেট মহাসড়কে আবারও দুর্ঘটনা, এবার প্রাণ ঝরল ৩ জনের সিলেটে এসএসসিতে ফল বিপর্যয়, ৫ বছরের মধ্যে পাসের হার সবচেয়ে কম ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম
Advertise with us

সিসিক’র মহিলা কাউন্সিলর লাকির উপর হামলা!

নিউজ ডেস্ক   |   রবিবার, ২১ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৭৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিসিক’র মহিলা কাউন্সিলর লাকির উপর হামলা!

সিলেট নগরীতে পূর্ববিরোধের জের ধরে ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের (সংরক্ষিত-৮নং) মহিলা কাউন্সিলর রেবেকা আক্তার লাকি (৩০) উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে উপশহরের সি ব্লকের ৪৩ নং রোডে এ ঘটনা ঘটে। পরে আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আহত মহিলা কাউন্সিলর উপশহরের সি ব্লকের ৪৩নং রোডের ২৮নং বাসার আব্দুল কাদের মালেক স্ত্রী। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, সবজি বাজার করতে বিকেল সাড়ে ৫টা ৪০ মিনিটে রেবেকা আক্তার লাকি তার উপশহরস্থ সি ব্লকের ৪৩ নং রোডের ২৮নং বাসা থেকে বের হন। সেই সময়ে তিনি দেখতে পান ছাত্রলীগ কর্মী চঞ্চল, জহির, মাজেদসহ ক’জন একটি ছেলেকে মারধর করছে। তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে ও তাদের ফেরাতে চেষ্টা করলে নাবিল নামক এক ছাত্রলীগ কর্মী রেবেকা আক্তার লাকির উপর হামলা করে।

একটি সূত্র জানিয়েছে, চঞ্চল, জহির, মাজেদ উপশহর ২২ নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিমের অনুসারী এবং নাবিল সর্ম্পকে তার ভাগ্না। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিষয়টি জানতে ২২ নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিমকে দু’বার কল করলে তার মুঠেফোন বন্ধ পাওয়া যায়। তবে কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিমের ঘনিষ্টজন এইচ আর সুমন জানান, ঘটনার সময় নাবিল তার একটি পারিবারিক অনুষ্ঠানে গোলাপগঞ্জে ছিলো।

২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের (সংরক্ষিত-৮নং) মহিলা কাউন্সিলর রেবেকা আক্তার লাকি বলেন, পূর্ববিরোধের জের ধরে তারা আমার উপর হামলা করে। গত ক’দিন আগেও তারা আমার বাড়িতে হামলা চালায়। ছাত্রলীগ কর্মী চঞ্চল, জহির, মাজেদসহ ক’জন একটি ছেলেকে মারধর করছে। আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে ও তাদের ফেরাতে চেষ্টা করার অপরাধে ২২ নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিমের ভাগ্না নাবিলসহ তারা আমার উপর হামলা করে। এখন আমি বুঝতে পারছি তারা আমার উপর পরিকল্পিত হামলা চালিয়েছে।

শাহপরাণ (র.) মডেল থানার ওসি আব্দুল কাইয়ূম চৌধুরী জানান, তিনি বষয়টি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে তিনি এখনও কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস