রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

সিলেট লকডাউন

নিউজ ডেস্ক   |   শনিবার, ১১ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   ৫৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট জেলা প্রশাসন। শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিলেটকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) কাজী এম. এমদাদুল ইসলাম বলেন, জেলার মানুষদের করোনার হাত থেকে রক্ষা করতেই পুরো সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সিলট থেকে কেউ অন্য জেলায় যেতে পারবেন না এবং অন্য জেলা থেকে কেউ সিলেটে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে জেলার এক উপজেলা থেকে আরেক উপজেলায়ও যাতায়াত করা যাবে না।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত সিলেট জেলা কমিটির সদস্যদের মতামতের আলোকে প্রাণঘাতী কোভিড-১৯ এর সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় সিলেট জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে।

এতে আরও বলা হয়, জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষেধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য জেলা থেকে কেউ সিলেট জেলায় প্রবেশ করতে কিংবা জেলা থেকে অন্য জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্ত-উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই ধরনের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ লকডাউনের আওতামুক্ত থাকবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ আজ থেকে কার্যকর হবে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস