শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কাজ না করেই অর্থ উত্তোলনের চেষ্টা, ৯ প্রধান শিক্ষককে শোকজ লাউয়াছড়ায় কড়া নিরাপত্তার মধ্যেও সেগুন গাছ চুরি সিলেটএবার ওসমানী হাসপাতালের চিকিৎসকদের কর্মঘন্টা না মানার ‘প্রমাণ পেল’ দুদক
Advertise with us

সিলেট বিভাগের ১১টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটগ্রহণ ৮ মে

  |   শুক্রবার, ২২ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট বিভাগের ১১টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটগ্রহণ ৮ মে

সিলেট প্রতিনিধি:
সিলেট বিভাগের ১১টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) ২৯তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয়। নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত তফসিলের এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রথম ধাপে সিলেট বিভাগের ১১টি উপজেলা নির্বাচন। এরমধ্যে রয়েছে সিলেট জেলার ৪টি, সুনামগঞ্জ জেলার ২টি,মৌলভীবাজার জেলার ৩টি এবং হবিগঞ্জ জেলার ২টি উপজেলা।

সিলেট বিভাগের নির্বাচন হতে যাওয়া উপজেলাগুলো হচ্ছে-সিলেট সদর,বিশ্বনাথ,গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা। সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা। মৌলভীবাজার জেলার জুড়ি,কুলাউড়া, বড়লেখা এবং হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল,বাছাই ১৭ এপ্রিল,রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৮-২০ এপ্রিল,প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল এবং ৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস