রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

সিলেট থেকে হানিমুন শেষে বাড়ি ফেরা হলো না সাদিয়া-ইমরানের

ডেস্ক নিউজ   |   রবিবার, ১৮ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৭৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট থেকে হানিমুন শেষে বাড়ি ফেরা হলো না সাদিয়া-ইমরানের

গেল ৬ আগস্ট নতুন জীবন শুরু করেছিলেন সাদিয়া আক্তার সাথী ও ইমরান হোসেন। বিয়ের রেশ কাটতে না কাটতেই চলে আসে খুশির ঈদ। আনন্দ-উচ্ছ্বাসে ঈদ উদযাপন করেন এই নবদম্পতি। ঈদের পর হানিমুনের জন্য সিলেটে যান তারা। এরপর মধুচন্দ্রিমা শেষ করে সিলেটে মাজার জিয়ারত করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমাতে হয় তাদের।

বলছিলাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সাদিয়া আক্তার ও তার ব্যবসায়ী স্বামী ইমরান হোসেনের কথা। গত শুক্রবার রাত পৌনে ৩টার দিকে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে মারা যান এই যুগল।

ওই রাতে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নবদম্পতিকে বহনকারী প্রাইভেটকারটিকে চাপা দিলে সাদিয়া-ইমরান দম্পতি ছাড়াও সাদিয়ার দুই বন্ধুও প্রাণ হারান। নববধূ সাদিয়া ও তার দুই বন্ধু জান্নাত রাইসা (২৫) ও বন্ধু আকিবুল হাসান (২৭) বেসরকারি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত সাদিয়া আক্তার বগুড়ার মোশাররফ হোসেনের মেয়ে। তার স্বামী ইমরান নোয়াখালীর আবু হানিফের ছেলে। তিনি ঢাকায় ডেকোরেটশনের ব্যবসা করতেন।

মর্মান্তিক এ দুর্ঘটনার খবর পেয়ে পরদিন শনিবার সকালে জেলা হাসপাতালে ছুটে আসেন নিহতের স্বজনরা।

সাদিয়ার মা রহিমা বেগম বলেন, ‘মাত্র ১০ দিন আগে আমার মেয়ের বিয়ে হয়েছে। হাতের মেহেদির রং এখনও মুছে যায়নি। এর আগেই সড়ক দুর্ঘটনা আমার মেয়ে ও মেয়ের স্বামীকে কেড়ে নিয়েছে। আমি এখন বাঁচবো কী করে? কাদের নিয়ে বাঁচবো?’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস