সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান
Advertise with us

সিলেট জেলা যুবলীগের নেতৃত্বে এসে দুই শামীমের চমক

নিজস্ব প্রতিনিধি   |   সোমবার, ২৯ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৮৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট জেলা যুবলীগের নেতৃত্বে এসে দুই শামীমের চমক

 সিলেট জেলা যুবলীগের সম্মেলনে নির্বাচিত হয়েছেন একই নামের দুই প্রার্থী। ভোটগণনা কেন্দ্র থেকে পাওয়া সূত্র জানিয়েছে, সভাপতি পদে ভোটের মাধ্যমে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক পদে যুবলীগ নেতা শামীম আহমেদ নির্বাচিত হয়েছে।
সভাপতি পদে শামীম ১১৫ ভোট এবং সাধারণ সম্পাদক পদে শামীম পেয়েছেন ১০৭ ভোট।

সভাপতি পদের অপর দুই প্রার্থী সেলিম উদ্দিন সেলিম ৮৬ ও অ্যাডভোকেট আলমগীর ৭৩টি ভোট পান।

সাধারণ সম্পাদক পদের অন্য প্রার্থী জাহাঙ্গীর আলম ৭১, অ্যাডভোকেট আফছর আহমদ ৬৭ ও জাহিদ সারোয়ার সবুজ পেয়েছেন ৩৩ ভোট। বাতিল হয়েছে ৩টি ভোট।
সিলেট জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন ২০১৯ এর সভাপতি পদে ব্যালট পেপারে শেষ পর্যন্ত টিকে থেকেছেন শামীম আহমদ, অ্যাডভোকেট আলমগীর ও সেলিম উদ্দিন সেলিম। এ পদে প্রচারণা চালানো আরেক প্রার্থী আসাদুজ্জামান আসাদ সম্মেলনের দুইদিন আগে প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

সাধারণ সম্পাদক পদে ভোটের লড়াইয়ে ছিলেন অ্যাডভোকেট আফসর আহমদ, শামীম আহমদ, জাহাঙ্গীর আলম ও জাহিদ সারোয়ার সবুজ ।

সোমবার (২৯ জুলাই) সকাল ১১টায় সিলেট জেলা যুবলীগের সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

সন্ধ্যা সাতটার দিকে সিলেট নগরীর রিকাবিবাজারস্থ নজরুল অডিটোরিয়াম কাউন্সিলরদের ভোটগ্রহণ পর্ব শুরু হয়। কাউন্সিলররা ব্যালট বাক্সে তাদের ভোট প্রদান করেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী আর পরিচালনা করেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস