বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

সিলেট ক্লিন সিটি হোক, একটি চক্র নারাজ: আরিফুল হক

  |   সোমবার, ১৭ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট ক্লিন সিটি হোক, একটি চক্র নারাজ: আরিফুল হক

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘সিলেট একটি ক্লিন সিটি হোক, তা একটি নারাজ।’

আজ (১৭ জুন) সোমবার বিকেলে সিলেট নগরীর উপশহরে মেইন রোডের পাশে অবৈধ মাছ বাজার উচ্ছেদকালে স্থানীয়দের উদ্দেশ্যে এসব কথা বলেন মেয়র।

তিনি বলেন, ‘শাহজালাল উপশহরে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। অবৈধ মাছ বাজারের কারণে এ এলাকা দিয়ে যাতায়াতকারীদের দুর্ভোগে পড়তে হয়। এখন থেকে কেউ এ এলাকায় অবৈধ মাছ বাজার বসাতে পারবে না। যারা এসব অবৈধ দখলদারিত্বের সাথে জড়িত, তারা সিলেট বিদ্বেষী।’

এদিকে, অভিযানে মেয়র আরিফ উপশহর এ ও বি ব্লক এলাকায় সড়কের উভয় পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং অবৈধভাবে লাগানো ব্যানার, ফেস্টুন প্রভৃতি অপসারণ করেন। এছাড়া এলাকার খাল খননের কাজও শুরু করেন তিনি। উপশহর এলাকার বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ পানির সংযোগ বিচ্ছিন্নও করা হয় অভিযানে।

অভিযানে সিসিকের ২২নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম, মহিলা কাউন্সিলর রেবেকা আক্তার লাকী, সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার, নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, শামসুল হক পাঠোয়ারী, ইসমাইলুর রহমান, উপসহকারী প্রকৌশলী এনামূল হক তরফদার, সুনীল মজুমদার, উপসহকারী প্রকৌশলী তানভীর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস