রবিবার ২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

সিলেটে ২ এলাকাবাসীর সংঘর্ষ, সাবেক মেয়রের বাসভবনে হামলা

  |   বুধবার, ০৬ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ৪৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে ২ এলাকাবাসীর সংঘর্ষ, সাবেক মেয়রের বাসভবনে হামলা

সিলেট প্রতিনিধি:: সিলেট নগরীর ১৪ নং ওয়ার্ড ও ২৩ নং ওয়ার্ডবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ সময় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসভবনসহ বেশ কয়েকটি বাসা, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এ সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় ২০ জন।

বুধবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর ছড়ারপাড় ও মাছিমপুর এলাকার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (উত্তর) আজবাহার আলী শেখ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ এপ্রিল) মোটরসাইকেল চালানো নিয়ে ছড়ারপাড় ও মাছিমপুরের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। এর জের ধরে আজ রাত ৮টার দিকে মাছিমপুরের একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছড়ারপাড়ে অতর্কিত হামলা চালায়।

এ সময় তারা সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে বাসার জানালা ও সামনে রাখা গাড়ি ভাঙচুর করে। এ ছাড়া তারা বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে হামলা করে। খবর পেয়ে ছড়ারপাড়ের বিপুল সংখ্যক লোক লাটিসোটা ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে পার্শ্ববর্তী এলাকা মাছিমপুরের লোকজনকে পালটা ধাওয়া করে।

এ সময় উভয় পক্ষের ধাওয়া-পালটা ধাওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটে।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম বলেন, যারা অতর্কিত হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার করে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। এ সময় তিনি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় অতর্কিত হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশ সর্বদা প্রস্তুত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস