বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

সিলেটে ‘হিট স্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যু

  |   মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে ‘হিট স্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমায় এক রিকশাচালকের মৃত্যু হ‌য়ে‌ছে। রোববার দুপুরে দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। গরমে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
নিহত আবু হা‌নিফ মিয়া হ‌বিগঞ্জ জেলার লাখাই উপ‌জেলার শিবপু‌রের করম আলীর ছে‌লে।

দক্ষিণ সুরমা থানার ও‌‌সি ইয়ার‌দৌস হাসান জানান, দুপুর সাড়ে বারোটার দিকে আবু হানিফ নামের ওই রিকশাচালক দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে  নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। সিলেটের তাপমাত্রা অনুযায়ী এটি হিথস্ট্রোক হওয়ার কথা না।  সাধারণ স্ট্রোক বা অন্য কোনো কারনেও তার মৃত্যু হতে পারে।

নিহত রিকশাচালকের মরদেহটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে র‌য়ে‌ছে।

সিলেট আবহাওয়া অফিস সুত্র জানায়, আজ সিলেটের তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, বিকেল সোয়া চারটায় বৃষ্টি হয়েছে সিলেটে। এতে কিছুটা কমেছে তাপমাত্রা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস